হজের জন্য সৌদি পৌঁছেছেন ৮ লাখের বেশি মুসল্লি – বর্ণমালা টেলিভিশন

হজের জন্য সৌদি পৌঁছেছেন ৮ লাখের বেশি মুসল্লি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৫ | ১০:৪০ 131 ভিউ
পবিত্র হজ পালন করতে সারা বিশ্ব থেকে এরই মধ্যে ৮ লাখ ২০ হাজারের বেশি মুসল্লি সৌদি আরবে পৌঁছেছেন। আগামী মাসে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। শনিবার (২৪ মে) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে গালফ নিউজ। দেশটির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ৮ লাখ ২০ হাজার ৬৮৫ জন সৌদি এসে পৌঁছেছেন। এদের মধ্যে ৭ লাখ ৮২ হাজার ৩৫৮ জন এসেছেন আকাশপথে, সীমান্ত ক্রসিং দিয়ে এসেছেন ৩৫ হাজার ৪৭৮ জন। আর সাগরপথে এসেছেন দুই হাজার ৮২২ জন। গত বছর হজ করেছিলেন ১৮ লাখ মুসল্লি। তাদের মধ্যে বিদেশি ছাড়াও সৌদির নাগরিক ও দেশটিতে বসবাস করা মানুষ ছিলেন। তবে গত বছর অনেকে অনুমতি না নিয়ে হজ করতে গিয়ে তীব্র দাবদাহের কবলে পড়েন। এতে প্রায় এক হাজার ৩০০ হাজীর মর্মান্তিক মৃত্যু হয়েছিল। হজের জন্য মুসল্লিরা যেন দ্রুত আসতে ও যেতে পারেন সেজন্য ২০১৮ সাল থেকে ‘মক্কা রুট’ নামে একটি প্রোগ্রাম চালাচ্ছে সৌদি। এই প্রোগ্রামের আওতায় রয়েছে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মরক্কো, তুরস্ক এবং আইভরি কোস্ট। এর মাধ্যমে এসব দেশের মানুষ তাদের নিজ দেশে থাকা অবস্থায় হজের যাওয়ার যাবতীয় কার্যক্রম সেরে নিতে পারছেন। যার মধ্যে রয়েছে— বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ই-হজ ভিসা, পাসপোর্ট প্রসেসিং, লাগেজ ট্যাগিংসহ আরও অন্যান্য সেবা দেওয়া হয়। সৌদিতে যাওয়ার পর হজযাত্রীদের সরাসরি বাসে করে মক্কা ও মদিনায় তাদের নির্দিষ্ট থাকার স্থানে নিয়ে যাওয়া হয়। অপরদিকে তাদের লাগেজ সেখানে পাঠিয়ে দেওয়া হয়। এতে করে লাগেজ টানার জন্য আলাদা ভোগান্তি পোহাতে হয় না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী বিশ্বকাপে মেসির সর্বাধিক গোলের রেকর্ড, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি ‘মা বাঁচলে আমিও বাঁচবো!’: অর্থাভাবে কি আইসিইউতেই নিভে যাবে মমতাজের জীবনপ্রদীপ? যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ বিটিভিতে খরচের বাম্পার ফলন; আয়ের ৩০ গুণ বেশি খরচ ১৮ হাজার পুলিশেও নিশ্চিত হতে পারছে না সরকার, এবার আওয়ামী লীগ ঠেকাতে সেনা মোতায়েন চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি