হংকংয়ের গণমাধ্যমকর্মীকে মুক্তি দিতে ট্রাম্পের অনুরোধ, যুক্তরাজ্যের নিন্দা – বর্ণমালা টেলিভিশন

হংকংয়ের গণমাধ্যমকর্মীকে মুক্তি দিতে ট্রাম্পের অনুরোধ, যুক্তরাজ্যের নিন্দা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৫ | ৬:৪১ 114 ভিউ
হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনে জিমি লাই দোষী সাব্যস্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোানল্ড ট্রাম্প তাকে মুক্তি দিতে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ট্রাম্প জানান, চীনের প্রেসিডেন্টের কাছে লাইকে মুক্তি দেওয়ার বিষয়টি ‘বিবেচনা করতে’ তিনি অনুরোধ জানিয়েছেন। এই সপ্তাহের শুরুতে হংকংয়ের একটি আদালত লাইকে দোষী সাব্যস্ত করেন। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,‘আমার খুব খারাপ লাগছে। আমি প্রেসিডেন্ট শির সঙ্গে কথা বলেছি এবং তার মুক্তির বিষয়টি বিবেচনা করতে বলেছি। তিনি একজন বয়স্ক মানুষ এবং তিনি ভালো নেই। তাই আমি সেই অনুরোধটি করেছি। এখন দেখা যাক কী হয়।’ যুক্তরাজ্য এই শাস্তির বিষয়টিতে নিন্দা জানিয়েছে। দেশটি দ্রুত ৭৮ বছর বয়সী জিমি লাইয়ের মুক্তি দাবি করছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার রায়টিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নিপীড়ন’ বলে অভিহিত করেছেন। ব্রিটিশ নাগরিক জিমি লাই ২০২০ সালের ডিসেম্বর থেকে কারাগারে আছেন। আগামী বছরের শুরুতে তার সাজা ঘোষণার কথা রয়েছে। জাতীয় নিরাপত্তা আইনের অধীনে তার বিরুদ্ধে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। সোমবার হংকংয়ের একটি আদালত লাইকে বিদেশি শক্তির সঙ্গে গোপনে যোগাযোগ রাখার অভিযোগে দোষী সাব্যস্ত করেন। এই রায়কে স্বাগত জানিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী জন লি। তিনি বলেন, লাইয়ের কর্মকাণ্ড ‘দেশের স্বার্থ এবং হংকংবাসীর কল্যাণের ক্ষতি করেছে।’ তবে মানবাধিকার সংগঠনগুলো এই রায়কে ‘নিষ্ঠুর বিচারিক প্রহসন’ হিসেবে আখ্যা দিয়েছে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় লাইয়ের বিচার নিয়ে আন্তর্জাতিক সমালোচনা প্রত্যাখ্যান করেছে। সোমবার এক বিবৃতিতে তারা এসব অভিযোগকে ‘হংকংয়ের বিচার ব্যবস্থার বিরুদ্ধে নির্লজ্জ অপবাদ ও কুৎসা’ বলে মন্তব্য করেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন