স্বাস্থ্য পরীক্ষার পর বাড়ি ফিরলেন সোনিয়া গান্ধী – বর্ণমালা টেলিভিশন

স্বাস্থ্য পরীক্ষার পর বাড়ি ফিরলেন সোনিয়া গান্ধী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ May, ২০২৬ | ৬:০৯ 83 ভিউ
ভারতের জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ এবং কংগ্রেসের প্রবীণ নেত্রী সোনিয়া গান্ধীকে ঘিরে বুধবার (১৩ মে) সকালে উদ্বেগ ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। হরিয়ানার গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে— এ খবর প্রকাশ্যে আসতেই নানা জল্পনা শুরু হয় তার শারীরিক অবস্থা নিয়ে। প্রথমদিকে কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ছোট একটি অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।তবে পরে পরিস্থিতি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেয় কংগ্রেস। এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানান, এটি ছিল সম্পূর্ণ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের পর সোনিয়া গান্ধী বাড়িও ফিরে গিয়েছেন। বর্তমানে ৭৯ বছর বয়সি এই নেত্রী দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। এ বছরের মার্চ মাসে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। তখন হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, ঠান্ডা আবহাওয়া ও দূষণের কারণে তার শ্বাসকষ্ট কিছুটা বেড়ে গিয়েছিল। প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তিনি বাড়ি ফেরেন। এর আগেও চলতি বছরের জানুয়ারি মাসে সর্দি-কাশির সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সোনিয়াকে। গত কয়েক বছর ধরে একাধিকবার শারীরিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে যেতে হয়েছে। ২০২২ সালে দুইবার করোনাতেও আক্রান্ত হয়েছিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সক্রিয় রাজনীতিতে আগের তুলনায় কম দেখা গেলেও কংগ্রেস এবং বিরোধী রাজনীতিতে এখনো খুব প্রভাবশালী মুখ সোনিয়া। দলীয় কৌশল, জোট রাজনীতি এবং জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এখনো তার মতামত যথেষ্ট গুরুত্ব পায়। বুধবার সকালে হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামনে আসতেই কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে দলের আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। সেই ঘোষণার পর রাজনৈতিক মহলেও অনেকটাই স্বস্তি ফিরে আসে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ কোটি টাকা মূল্যের খাস জমি দখল করে জামায়াত আমিরের বহুতল ভবন নির্মাণ পিরোজপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতীদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের ক্ষমতার দাপটে ফাউ খাওয়ার ধুম, বকেয়া টাকা চাইলে ক্যান্টিন বন্ধের হুমকি চবি ছাত্রদল নেতার ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির সুনামগঞ্জে চাঁদাবাজির সময় জামায়াতের রোকন ও দৈনিক সংগ্রামের প্রতিনিধিকে গণধোলাই কুমিল্লায় বিএনপির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধেই মামলা বাসা থেকে মব করে যুব মহিলা লীগ নেত্রী শারমিনকে আটক, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উদ্বেগ ৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ “তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি “ভাত দে কাপড় দে, নইলে গদি ছাইড়া দে”- স্লোগানে প্রকম্পিত প্রেসক্লাব এলাকা চট্টগ্রাম বন্দরের এনসিটির পর এবার সিসিটিও তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির ‘তৈলাক্ত’ পোস্ট: ‘আমিনুল স্যারকে আবারও আহ্বায়ক চাই’ এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’