স্বামীকে কিডনি দিতে এক মুহূর্তও দেরি করলেন না তরুণী – বর্ণমালা টেলিভিশন

স্বামীকে কিডনি দিতে এক মুহূর্তও দেরি করলেন না তরুণী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫ | ৬:৩৪ 149 ভিউ
মধ্যপ্রদেশের রাজগড়ের তরুণী প্রিয়া তার স্বামী পুরুষোত্তমকে নিজের একটি কিডনি দিয়েছেন। করবা চৌথের দিনে স্বামীর জীবন বাঁচাতে কিডনি দান করে প্রমাণ করেছেন সত্যিকারের ভালোবাসা শুধু কথায় নয়, কাজে। কিছুদিন আগেই পুরুষোত্তমের দুটি কিডনিই বিকল হয়ে যায়। চিকিৎসকেরা জানান, দ্রুত কিডনি প্রতিস্থাপন না করলে বাঁচানো সম্ভব নয়। পরিবারের কেউ অঙ্গদানের জন্য রাজি না হলেও প্রিয়া এক মুহূর্ত দেরি না করে স্বামীর জীবন বাঁচাতে এগিয়ে আসেন। দুই দিন আগে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দুজনই এখন সুস্থ আছেন। প্রিয়া বলেন, যদি আমার কিডনি দানে স্বামীর জীবন বাঁচে, তাহলে এটাই হবে আমার জীবনের সেরা করবা চৌথ। স্বামী পুরুষোত্তম বলেন, আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে প্রিয়া। এখন থেকে প্রতিটি করবা চৌথ আমার নতুন জন্মদিন। সূত্র : আনন্দবাজার

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন