সোমালিয়ায় সামরিক রাডার স্থাপন করল আরব আমিরাত

সোমালিয়ায় সামরিক রাডার স্থাপন করল আরব আমিরাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫ | ১০:২১ 77 ভিউ
একটি গোপন চুক্তির অংশ হিসেবে সোমালি অঞ্চলের পুন্টল্যান্ডে একটি সামরিক রাডার স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত। রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লন্ডন-ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত এই বছরের শুরুতে সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড অঞ্চলের বোসাসো বিমানবন্দরের কাছে একটি সামরিক রাডার স্থাপন করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, রাডারের উদ্দেশ্য হল ড্রোন বা ক্ষেপণাস্ত্র হুমকি শনাক্ত করা এবং প্রাথমিক সতর্কতা প্রদান করা, বিশেষ করে হুথিরা বাইরে থেকে বোসাসোকে লক্ষ্য করে যে হামলা করতে পারে। মার্চের প্রথম দিকের স্যাটেলাইট চিত্রে রাডারের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে বলে জানা গেছে। এতে দেখা গেছে, বোসাসো বিমানবন্দরের কাছে ইসরাইলের নির্মিত ইএলএম-২০৮৪ ৩ডি অ্যাক্টিভ ইলেকট্রনিকলি স্ক্যানড অ্যারে মাল্টি-মিশন রাডার ইনস্টল করা হয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আক্রমণ থেকে পুন্টল্যান্ড এবং এর বিমানবন্দরকে রক্ষা করার জন্যই কেবল রাডারটির উদ্দেশ্য নয়, বরং বিমান পরিবহনের তথ্য থেকে জানা গেছে, এটি সুদানের আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেকে অস্ত্র, গোলাবারুদ এবং সরবরাহ পরিবহনের সুবিধা প্রদান করে, যা সুদানে চলমান গৃহযুদ্ধকে আরও তীব্র করছে। একটি সূত্র বলছে, মার্চের শুরুতে খার্তুমের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ আরএসএফ হারানোর পরপরই সংযুক্ত আরব আমিরাত রাডারটি স্থাপন করে। আরেক সূত্রের দাবি, গত বছরের শেষের দিকে বিমানবন্দরে রাডারটি স্থাপন করা হয়েছিল এবং আবুধাবি প্রতিদিন এটি ব্যবহার করে বড় কার্গো বিমানের মাধ্যমে যা প্রায়শই অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে। প্রতিবেদনে উদ্ধৃত আরও দুটি সোমালি সূত্রের মতে, পুন্টল্যান্ডের প্রেসিডেন্ট সাইদ আবদুল্লাহি ডেনি রাডার স্থাপনের জন্য সোমালিয়ার ফেডারেল সরকার এমনকি পুন্টল্যান্ড পার্লামেন্টের কাছ থেকে অনুমোদন চাননি। একটি সূত্র জোর দিয়ে বলেছে, টি ‘একটি গোপন চুক্তি। এমনকি মন্ত্রিসভাসহ পুন্টল্যান্ড সরকারের সর্বোচ্চ স্তরও এটি সম্পর্কে অবগত নয়’।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৩ শিক্ষককে বদলির পর প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত ডিএমপির সব থানার ওসি বদলি, পরিবর্তন ১৩ ডিসি পদেও বাংলাদেশের শিক্ষার্থী ভর্তিতে না ব্রিটেনের অনেক বিশ্ববিদ্যালয়ের ‘আমজনতার দল’ ও ‘জনতার দল’ পাচ্ছে ইসির নিবন্ধন দৌলতপুরে কৃষককে গুলি করে হত্যা ব্যবসায়ীদের ভোজ্যতেলের দাম কমাতে বলল সরকার, রোববার আবার বৈঠক পেঁয়াজের দর ফের বেড়েছে, সবজির দাম কমছে না লাল গালিচায় প্রথম দিনেই বিশ্ব সিনেমার সেরা মুখগুলো শুটিংয়ে পোশাক নিয়ে অস্বস্তিকর অভিজ্ঞতা জানালেন স্বরা শীতে সর্দি-কাশি থেকে সুরক্ষা দেবে যেসব খাবার শীতে লবঙ্গ চা খাওয়ার উপকারিতা হিন্দু নেতা কৃষ্ণ নদীকে খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা বিটিআরসির সাবেক তিন চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা ১৯ দেশ থেকে অভিবাসন স্থগিত করল যুক্তরাষ্ট্র, তালিকায় নেই বাংলাদেশ গাজায় শান্তি বাস্তবায়নে জোর যৌথ প্রতিরক্ষায় গুরুত্বারোপ নরসিংদীতে ব্যবসায়ীকে ডেকে নিয়ে গুলি করে হত্যা কোহলি-ঋতুর সেঞ্চুরির ম্যাচ ছিনিয়ে নিল প্রোটিয়ারা প্রবাসীরা ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে রহস্যজনকভাবে নিখোঁজ, ১১ বছর পর ফের বিমানের খোঁজে অভিযান ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা