সোমবার থেকে এক ঘণ্টার কর্মবিরতিতে যাচ্ছেন সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা – বর্ণমালা টেলিভিশন

সোমবার থেকে এক ঘণ্টার কর্মবিরতিতে যাচ্ছেন সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ May, ২০২৫ | ১০:৩৭ 189 ভিউ
১১তম গ্রেডের দাবিতে আজ সোমবার থেকে এক ঘণ্টার কর্মবিরতিতে যাচ্ছেন সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এর আগে, সহকারী শিক্ষকদের ১২তম গ্রেড দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু তারা সেটা না মেনে ১১তম গ্রেড চাইছেন। যেই দাবি আদায়ে রোববার (৪ মে) পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন শিক্ষকরা। সেটি না হওয়ায় আজ থেকে কর্মবিরতিতে যাবেন শিক্ষকরা। সহকারী শিক্ষকরা ১০ম গ্রেডে বেতন চেয়ে আগে থেকে আন্দোলন করে আসছিলেন। এখন তারা বলছেন, শুরুতে অন্তত ১১তম গ্রেডে বেতন দিতে হবে। এ ছাড়া চাকরিতে ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দিতে হবে। এ তিন দাবিতে এক ঘণ্টা কর্মবিরতি চলবে ১৫ মে পর্যন্ত। ১৬ থেকে ২০ মে পর্যন্ত দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন। ২৬ মে থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা। জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে পৌনে ৪ লাখের মতো শিক্ষক কর্মরত রয়েছেন। এতদিন এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ১১তম গ্রেড ও সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পেয়ে আসছিলেন। গত ১৩ মার্চ উচ্চ আদালত এক রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ হাজার প্রধান শিক্ষককে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদা দেন। সেইসঙ্গে তাদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণের নির্দেশ দেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, আদালতের নির্দেশে প্রধান শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ উন্নীত হয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে সহকারী শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ উন্নীত করে ১২তম করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে সরকার গঠিত কমিটির প্রতিবেদনেও সুপারিশ রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন