সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪৯২ – বর্ণমালা টেলিভিশন

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪৯২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৫ | ৮:৫১ 115 ভিউ
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯২৫ আসামি এবং অন্যান্য ঘটনায় ৫৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, সারা দেশে মোট ১৪৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ অভিযান চলমান থাকবে। মোহাম্মদপুরে গ্রেফতার ১৫ : এদিকে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত। গ্রেফতার ব্যক্তিরা হলেন-আকাশ ১, কাশেম, রাব্বি, সজীব, মাহাবুল, সিয়াম, শাহরিয়া, শাহাদাত, আলম, তুহিন, আকাশ ২, সুজন, এমদাদুল, সাব্বির ও ফরহাদ। আদাবরে গ্রেফতার ৭ : রাজধানীর আদাবরে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপি আদাবর থানা পুলিশ। রোববার ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) একেএম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার আদাবরের শ্যামলী হাউজিং প্রকল্প-২ এবং সুনিবিড় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. মিরাজুল ইসলাম, আরিফুল ইসলাম, মো. পলাশ শেখ, ওমর ফারুক, মো. স্বপন, মো. স্বপন এবং সালাম ওরফে সুমন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান চার জাহাজে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল দেশের সব বিভাগে ঝোড়ো বৃষ্টির আভাস মাঝে মাঝে এমনটা হতেই পারে— হারের পর মিরাজ হরমুজ প্রণালি খোলার ঘোষণায় কমল তেলের দাম হামের প্রকোপ কমাতে দেশব্যাপী সরকারের টিকাদানের পদক্ষেপ ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের কাছে থাকা সব ইউরেনিয়াম পাবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ‘জনপ্রিয়তায়’ আতিফ আসলামকেও ছাড়িয়ে যাওয়া কে এই তালহা আনজুম রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন ‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’ পঁচিশে সমুদ্রপথে ৯০০ রোহিঙ্গার প্রাণহানি