সাতক্ষীরায় এনসিপির নিউজ কাভারে গিয়ে ৬ সাংবাদিকের হিটস্ট্রোক – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫
৬:৫৫ অপরাহ্ণ
171 ভিউ

সাতক্ষীরায় এনসিপির নিউজ কাভারে গিয়ে ৬ সাংবাদিকের হিটস্ট্রোক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ | ৬:৫৫ 171 ভিউ
সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত জুলাই পদযাত্রা কর্মসূচি কাভার করতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন জেলার ছয়জন সাংবাদিক। শনিবার (১২ জুলাই) সকালে তীব্র রোদ ও গরম উপেক্ষা করে সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালনের সময় একে একে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তারা সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন। হিট স্ট্রোকে আক্রান্ত সাংবাদিকরা হলেন, এখন টেলিভিশনের ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট আহসানুর রাজীব, যমুনা টেলিভিশনের ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট আকরামুল ইসলাম, সাংবাদিক ইদ্রিস, ইব্রাহিম, ইয়ারুল ও নাহিদ। পদযাত্রার সময় এনসিপির কর্মসূচি কাভার করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে থাকায় তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, এনসিপি’র পক্ষ থেকে কোনো ধরনের পানি সরবরাহ, ছায়াযুক্ত বিশ্রাম ব্যবস্থা কিংবা প্রাথমিক চিকিৎসা সহায়তা না থাকায় এমন ঘটনা ঘটে। তাদের মতে, সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা অবদি সাংবাদিকেরা কাঠফাটা রোদে প্রচণ্ড গরমের মধ্যে দাড়িয়ে থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে সাংবাদিকদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ও স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি গ্রুপ পর্বে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা খুব কম: ব্রাজিলের গণমাধ্যম লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরাইলের সমালোচনা ট্রাম্পের ইরান চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা হত্যা মামলায় ড. আবুল বারকাতের জামিন প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে টেলিগ্রাম সাময়িক বন্ধ নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে আ.লীগের বিক্ষোভ, ডিম নিক্ষেপ যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা ‎আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজছাত্রের ওপর হামলা রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের ২ যুবক নিহত বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি