সাগরিকার হ্যাটট্রিকে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২১ জুলাই, ২০২৫
১০:২২ অপরাহ্ণ
150 ভিউ

সাগরিকার হ্যাটট্রিকে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫ | ১০:২২ 150 ভিউ
রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় নেপালের বিপক্ষে ৪-০ গোলে জিতে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ। সাগরিকার দারুণ পারফরম্যান্সে বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে এক গোল করার পর দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করেন সাগরিকা। তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে নেপালের বিপক্ষে ম্যাচেই ফিরলেন সাগরিকা। আবারও ছড়ালেন হ্যাটট্রিকের আলো। দাপুটে জয়ে সাফ উইমেন’স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা বাংলাদেশ ধরে রাখল অপরাজিত থেকে। বসুন্ধরা কিংস অ্যারেনায় সোমবার রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারায় বাংলাদেশ। সবগুলো গোলই করেন সাগরিকা। চার দল নিয়ে হওয়া এবারের প্রতিযোগিতায় টানা ছয় ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে সেরা হল বাংলাদেশ। রানার্সআপ হল নেপাল। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় ম্যাচের শুরুতে। বিষন্ন আবহে শুরু হওয়া ম্যাচে শুরু থেকে নেপালের রক্ষণে চাপ দিতে থাকে বাংলাদেশ। আক্রমণে নেতৃত্ব দেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাগরিকা। রাউন্ড রবিন লিগে নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে জেতা ম্যাচে লাল কার্ড দেখেন সাগরিকা। নিষিদ্ধ হন তিন ম্যাচ। দ্বিতীয় মিনিটে সাগরিকার কাছের পোস্টে নেওয়ার শট লাফিয়ে কোনোমতে আটকান নেপাল গোলকিপার। একটু পর গোলমুখে বল পেয়ে পা ছোঁয়াতে পারেননি শান্তি মার্দি। নেপালের রক্ষণে চাপ ধরে রেখে অষ্টম মিনিটে গোল তুলে নেয় বাংলাদেশ। সতীর্থের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে আগুয়ান গোলকিপারকে কাটিয়ে নিখুঁত কোনাকুণি শটে লক্ষ্যভেদ করেন সাগরিকা। অষ্টাদশ মিনিটে তালগোল পাকিয়ে গোল হজম করতে বসেছিলেন মিলি আক্তার। বল তার হাত গলে বেরিয়ে যাওয়ার পর নেপালের মিনা দেউবার শট পোস্টে লাগলে বেঁচে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে নেপালকে চেপে ধরে ২০২৩ সালে বয়সভিত্তিক এই টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপা জেতা বাংলাদেশ। ৫২তম মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। সতীর্থের পাস প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে একটু এগিয়ে দারুণ শটে জাল খুঁজে নেন সাগরিকা। এই গোলের রেশ থাকতেই হ্যাটটিক পূরণের উচ্ছ্বাসে ভাসেন সাগরিকা। মাঝমাঠ থেকে আসা লং ক্রস চিপ শটে গোলকিপারের মাথার উপর দিয়ে জালে জড়িয়ে দেন এই ফরোয়ার্ড। শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচেও হ্যাটট্রিকের আনন্দে ডানা মেলেছিলেন তিনি। পায়ের কারিকুরিতে বল বের করে নিয়ে ৭৬তম মিনিটে গোলরক্ষকের পাশ দিয়ে লক্ষ্যভেদ করে ব্যবধান আরও বাড়ান সাগরিকা। একটু পরই তাকে তুলে নেন বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার। বাকিটা সময়ে ব্যবধান আর না বাড়লেও ঘরের মাঠে শিরোপা ধরে রাখার আনন্দ সঙ্গী হয় বাংলাদেশের।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!