সহকর্মীদের কাছে ‘সমমর্মিতার’ জলন্ত উদারহরণ জিনা ওর্তেগা

সহকর্মীদের কাছে ‘সমমর্মিতার’ জলন্ত উদারহরণ জিনা ওর্তেগা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ | ৯:৫৮ 80 ভিউ
ওটিটিপ্রেমী যারা, তাদের কাছে ‘ওয়েডনেসডে’ ওয়েব সিরিজটি অবশ্যই পরিচিত। হরর এই সিরিজটিতে কেন্দ্রীয় চরিত্রে রূপদানকারী হলিউড অভিনেত্রী জিনা ওর্তেগা কাজে সিরিয়াস তো বটেই, সহকর্মীদের কাছেও তিনি ‘সমমর্মিতার’ জলন্ত উদারহরণ। সম্প্রতি পুরনো এক সহকর্মী সিনেমা থেকে বাদ পড়ায় সেই সিনেমা থেকে নিজেও সরে এসেছেন জিনা। এমন খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম। ‘ওয়েডনেসডে’র আগে জিনা রোমান্টিক এবং কমেডি সিরিজ ‘জেইন দ্য ভার্জিন’ এবং কমেডি সিরিজ ‘স্টাক ইন দ্য মিডল’-এ তার অভিনীত চরিত্রে বেশ মুন্সিয়ানা দেখিয়েছেন। মূলত ২০২২ সালে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘ওয়েডনেসডে’ দিয়ে খ্যাতির শীর্ষে পৌঁছান এ অভিনেত্রী। এ মুহূর্তে হলিউডের সবচেয়ে আলোচিত তারকাদের নামের পাশে তার অবস্থানও বেশ জ্বলজ্বলে। তবে এ যাত্রা মোটেও সহজ ছিল না। ‘ওয়েডনেসডে’তে নিজের চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে নির্মাতাদের বিরুদ্ধেও গিয়েছিলেন ওর্তেগা! সেটাকে তখন অপেশাদার আচরণ বলেও অভিহিত করেছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জিনা বলেছেন, ‘ওয়েডনেসডে’র মূল স্ক্রিপ্টগুলো তার চরিত্রের দৃষ্টিকোণ থেকে খুব বেশি অর্থবহ ছিল না। এজন্য লেখকদের সঙ্গে পরামর্শ না করেই বেশ কয়েকবার সংলাপ পরিবর্তন করেছিলেন। এজন্য তাকে অনেক প্রতিকুলতার সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। তিনি জানান, যখন স্ক্রিপ্টে স্বাক্ষর করেছিলেন তখন তিনি জানতেন না এর টার্গেট দর্শক তরুণরা। কারণ তার কাছে সম্পূর্ণ স্ক্রিপ্ট ছিল না। তিনি বলেন, ‘ভেবেছিলাম এটা অনেক বেশি অন্ধকারময় স্ক্রিপ্ট হবে। আমি জানতাম না এর মুল বিষয়টি কি।’ তাই চিত্রগ্রহণের সময় নিজে থেকে অনেক কিছু পরিবর্তন করেছেন অভিনেত্রী। তার কাছে মনে হয়েছে, স্ক্রিপ্টে যা লেখা ছিল সেটার বিশেষ কোনো মানে ছিল না। তাই তিনি সেগুলো পরিবর্তন করেছেন নিজের মতো করে। ফলাফলও পেয়েছেন হাতেহাতে। ২০২২ সালের নভেম্বরে নেটফ্লিক্সে সিরিজটি মুক্তির পর জিনা ওর্তেগার অসাধারন অভিনয়ে দর্শক মুগ্ধ হন। এই জিনা ওর্তেগাই এবার সরব হয়েছেন সহকর্মীর কর্মহীনতায়। ২০২২ সালে ‘স্ক্রিম’ নামের একটি সিনেমা ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী। এরপর সিরিজটি তার চালিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কিছুদিন আগে এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন জিনা। তখন জানা গিয়েছিল, পারিশ্রমিক-সংক্রান্ত জটিলতা ও শিডিউলের কারণে সিনেমাটি ছাড়ছেন তিনি। কিন্তু সম্প্রতি জানা গেল ভিন্ন কথা। জিনা বলেছেন, পুরনো সহকর্মীদের বাদ পড়ার কারণে তিনিও সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এ সিনেমায় আগে মেলিসা বারেরা অভিনয় করেছেন। কিন্তু নতুন পর্বে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ করায় তাকে বাদ দেয়া হয় সিনেমা থেকে। মেলিসাকে বাদ দেয়ার পরের দিনই জেনা ঘোষণা দেন, সিনেমাটিতে তিনিও থাকবেন না। তিনি বলেন, ‘শিডিউল বা পারিশ্রমিক নিয়ে কোনো আপত্তি নেই আমার। মূলত যে টিমের সঙ্গে আমি কাজ করেছিলাম তাদের অনুপস্থিতি মানতে পারছি না। স্ক্রিম ফ্র্যাঞ্চাইজির সপ্তম সিনেমাটি যদি আমার পছন্দের মানুষের সঙ্গে না হয় তাহলে কেন করব। আর আমার মনে হয়েছে, এ সিনেমায় এখন এভাবে অভিনয় করা আমার ক্যারিয়ারের জন্যও ভালো হচ্ছে না।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৩ শিক্ষককে বদলির পর প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত ডিএমপির সব থানার ওসি বদলি, পরিবর্তন ১৩ ডিসি পদেও বাংলাদেশের শিক্ষার্থী ভর্তিতে না ব্রিটেনের অনেক বিশ্ববিদ্যালয়ের ‘আমজনতার দল’ ও ‘জনতার দল’ পাচ্ছে ইসির নিবন্ধন দৌলতপুরে কৃষককে গুলি করে হত্যা ব্যবসায়ীদের ভোজ্যতেলের দাম কমাতে বলল সরকার, রোববার আবার বৈঠক পেঁয়াজের দর ফের বেড়েছে, সবজির দাম কমছে না লাল গালিচায় প্রথম দিনেই বিশ্ব সিনেমার সেরা মুখগুলো শুটিংয়ে পোশাক নিয়ে অস্বস্তিকর অভিজ্ঞতা জানালেন স্বরা শীতে সর্দি-কাশি থেকে সুরক্ষা দেবে যেসব খাবার শীতে লবঙ্গ চা খাওয়ার উপকারিতা হিন্দু নেতা কৃষ্ণ নদীকে খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা বিটিআরসির সাবেক তিন চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা ১৯ দেশ থেকে অভিবাসন স্থগিত করল যুক্তরাষ্ট্র, তালিকায় নেই বাংলাদেশ গাজায় শান্তি বাস্তবায়নে জোর যৌথ প্রতিরক্ষায় গুরুত্বারোপ নরসিংদীতে ব্যবসায়ীকে ডেকে নিয়ে গুলি করে হত্যা কোহলি-ঋতুর সেঞ্চুরির ম্যাচ ছিনিয়ে নিল প্রোটিয়ারা প্রবাসীরা ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে রহস্যজনকভাবে নিখোঁজ, ১১ বছর পর ফের বিমানের খোঁজে অভিযান ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা