সত্যিই নাকি অবসর নিতে চলেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন – বর্ণমালা টেলিভিশন

সত্যিই নাকি অবসর নিতে চলেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৫ | ১০:৫৩ 124 ভিউ
কেউ ছাড়তে চাইছেন না তাকে। কিন্তু এবার যে যেতে হবে। গুঞ্জন উঠেছে— ২৫ বছর ধরে চলা প্রশ্নোত্তরের অনুষ্ঠান থেকে সত্যিই নাকি অবসর নিতে চলেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। সামাজিকমাধ্যমে বেশ কিছু দিন ধরেই ‘বিগ বি’ বেসুরো বাজছেন। তিনি নাকি কাজ থেকে অব্যাহতি চাইছেন। এ রকম আভাস তার সামাজিকমাধ্যমের লেখায় পাওয়া যায়। তাই অনুরাগীদের মনখারাপ। সামাজিকমাধ্যমে মন্তব্যের পর মন্তব্য। বলিউড ‘শাহেনশাহ’ এক পা পিছিয়েছেন। সঙ্গে এ-ও জানিয়েছেন, জরা গ্রাস করছে ক্রমশ। আগের মতো আর সংলাপ মনে রাখতে পারছেন না। শরীরও সঙ্গ দিচ্ছে না তাকে। ৮২ বছরে এসে অবশেষে ‘বাগবান’ বৃদ্ধ হলেন? ‘রাগী যুবক’-এর তকমা সরিয়ে ‘বর্ষীয়ান’ শব্দ বসবে তার নামের আগে? অমিতাভ এখন পর্যন্ত সরাসরি মুখে কিছু না জানালেও বলিউডে নাকি এমনই গুঞ্জন। অনুষ্ঠানের ১৫তম পর্বেই আবেগঘন বিদায় জানিয়েছিলেন ‘বিগ বি’। টেলিভিশন চ্যানেলের কর্তাকে অনুরোধ জানিয়েছিলেন, তার বিকল্প খুঁজে নেওয়ার জন্য। চ্যানেল উপযুক্ত কাউকে না পাওয়ায় ১৬তম সিজনেও দেখা যাচ্ছে অমিতাভকে। কিন্তু এটাই নাকি তার শেষ পর্ব। এ-ও শোনা যাচ্ছে, তার ছেড়ে যাওয়া ‘হট সিট’-এ নাকি শাহরুখ খান বা ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখতে আগ্রহী টিম ‘কৌন বনেগা ক্রোড়পতি’। প্রসঙ্গত প্রথম জন অমিতাভের পরিবারের ‘বড় ছেলে’র সম্মান পান। আজ থেকে ২৫ বছর আগে এই রিয়্যালিটি শোর মাধ্যমে ছোটপর্দায় পা রাখেন অমিতাভ। তখন তিনি ৫৭। কথিত, সেই সময় নাকি প্রচণ্ড অর্থাভাবে জর্জরিত ছিলেন তিনি। একের পর এক সিনেমা ব্যর্থ। দেনার দায়ে বাড়ি বিক্রির মতো অবস্থা। অসহায় অমিতাভ এক প্রকার বাধ্য হয়েই খড়কুটো আঁকড়ে ধরার মতোই আপন করে নিয়েছিলেন এই শো। রিয়্যালিটি শোটি যেমন অমিতাভের সঞ্চালনায় আন্তর্জাতিক স্তরেও পরিচিতি পায়, একইভাবে অভিনেতার দিন ফেরে এই শোর বদৌলতেই। একাধিক জায়গায় তিনি জানিয়েছেন, ‘কৌন বনেগা ক্রোড়পতি’ তার দ্বিতীয় সংসার। সেই সংসার ছেড়ে বানপ্রস্থে যাওয়া কি এতই সহজ? অমিতাভের চোখও নিশ্চয়ই ঝাপসা হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি গ্রুপ পর্বে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা খুব কম: ব্রাজিলের গণমাধ্যম লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরাইলের সমালোচনা ট্রাম্পের ইরান চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা হত্যা মামলায় ড. আবুল বারকাতের জামিন প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে টেলিগ্রাম সাময়িক বন্ধ নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে আ.লীগের বিক্ষোভ, ডিম নিক্ষেপ যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা ‎আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজছাত্রের ওপর হামলা রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের ২ যুবক নিহত বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি