সংস্কার এবং স্বৈরাচারের বিচার প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নাই – বর্ণমালা টেলিভিশন

সংস্কার এবং স্বৈরাচারের বিচার প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ | ১০:৫২ 162 ভিউ
সংস্কার এবং স্বৈরাচারের বিচার প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নাই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। তিনি বলেন, ‘একটি গোষ্ঠী একটি মহল এবং একটি নতুন দল তারা সংস্কার এবং স্বৈরাচারের দোসরদের বিচার না করা পর্যন্ত জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানার কথা বলছে।’ শনিবার মিরপুর এমডিসি স্কুল এন্ড কলেজ মাঠে পল্লবী রুপনগর থানার শহীদ গুম পরিবার,ওলামা,শিক্ষক সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আমিনুল হক বলেন, ‘আমরাও দেশে পরিপূর্ণ ভাবে সংস্কার চাই এবং স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার চাই। স্বৈরাচারের বিচার প্রক্রিয়া এবং রাষ্ট্র সংস্কারের সাথে বাংলাদেশে নির্বাচনের কোন সম্পর্ক থাকতে পারেনা। কারন নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া।’ এসময় তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের ৬ মাস হতে চলেছে। এখনো পর্যন্ত সাধারণ জনগণের মধ্যে আতংক বিরাজ করছে। বাংলাদেশে এখন পর্যন্ত কোন স্থিতিশীল অবস্থা তৈরি হয়নি।’ আমিনুল হক এসময় অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, ‘আপনারা দ্রুত একটা জাতীয় নির্বাচন দিন। নির্বাচনের মাধ্যমেই দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। জনগণের সরকারই পারবে দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে এবং স্বৈরাচারের বিচার ও পরিপূর্ণভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংষ্কার করতে।’ এসময় বিএনপির এই নেতা বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরে এসেও আমরা জনগণের কাঙ্খিত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি। স্বাধীনতার মূলমন্ত্র,স্তম্ভ, ঘোষণাপত্র কোন কিছুই আজ পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারিনি।’ সিটি ক্লাবের সভাপতি তারিক আল মামুনের সভাপতিত্বে এবং পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসাইন খান ও যুগ্ম আহবায়ক মোকছেদুর রহমান আবির এর যৌথ সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি,এ বি এম এ রাজ্জাক (দপ্তর), আলী আহমেদ রাজু, শেখ হাবিবুর রহমান হাবিব, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ মো. নজরুল ইসলাম, রুপনগর আবাসিক কল্যান সমিতির সভাপতি মো. শাহ আলম মোল্লা, স্কুলের শিক্ষকদের মধ্যে খালেকুজ্জামান জুয়েল ও মো. সায়েম। এছাড়াও গুমের শিকার পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূর আলম,তরিকুল ইসলাম তারা ও বৈষম্য আন্দোলনে শহীদ শাকিল, লিটন হাসান,মকবুল হোসেন, জাহিদুল ইসলাম রাসেল, আসিব ইকবাল, আনোয়ার হোসেন এর পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদীস মাওলানা আশিকুর রহমান কাসেমী।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন রেকর্ড ছুঁতে চলেছে এলএনজি আমদানি ব্যয়: দেড় লাখ কোটি টাকার ঋণের ফাঁদে পড়ার ঝুঁকিতে দেশ মোবাইল ফোনে ভিডিও দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ২ কিশোর নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন রিয়াদ থেকে আত্রাইয়ের ৭ জনের মরদেহ দেশে আসছে বিকেলে ‘আমেরিকান ডায়মন্ড’ নামের আড়ালে কী আছে? বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে ‘বাংলাদেশ বিশ্বকাপে উঠলে পুরো দেশ আনন্দে ভাসবে’ আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া শয়তানকে দুর্বল ও অসহায় করে দেয় যে ধ্বনি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত