সংক্ষিপ্ত যুদ্ধবিরতির প্রস্তাব পুতিনের ‘নাটক’: জেলেনস্কি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৪ মে, ২০২৫
১১:০৪ পূর্বাহ্ণ
150 ভিউ

সংক্ষিপ্ত যুদ্ধবিরতির প্রস্তাব পুতিনের ‘নাটক’: জেলেনস্কি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মে, ২০২৫ | ১১:০৪ 150 ভিউ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষিত তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে ‘নাটক’ বলে প্রত্যাখ্যান করেছেন। তবে কিয়েভ সম্পূর্ণ যুদ্ধবিরতির জন্য প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। শুক্রবার এএফপিসহ একটি ছোট সাংবাদিকদলকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেন; যা শনিবার পর্যন্ত প্রকাশে নিষেধাজ্ঞা ছিল। কিয়েভ থেকে এএফপি জানায়, রাশিয়া এখনো কিয়েভ ও ওয়াশিংটনের পক্ষ থেকে প্রস্তাবিত নিঃশর্ত ৩০ দিনের যুদ্ধবিরতি মেনে নেয়নি, যদিও যুক্তরাষ্ট্র তিন বছর ধরে চলা রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জেলেনস্কি বলেন, ‘এটি তার একটা ‘নাটুকেপনা’। কারণ দুই বা তিন দিনের মধ্যে যুদ্ধ শেষ করার পরিকল্পনা করা যায় না।’ তিনি বলেন, ‘আমরা কোনো সুন্দর পরিবেশ তৈরির খেলা খেলছি না, যাতে পুতিন ৯ মে’র অনুষ্ঠান উপলক্ষে নিজের একঘেয়েমি কাটিয়ে উঠতে পারেন।’ ওই দিন রাশিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবস উদ্যাপনে কিছু বিদেশি নেতা মস্কো সফরে যাচ্ছেন। ইউক্রেন মনে করে, রাশিয়ার এই প্রস্তাব আসলে কিয়েভকে ৯ মে’র অনুষ্ঠানে মস্কোতে হামলা না করতে বাধ্য করার কৌশল। এদিন রেড স্কয়ারে বিশাল সামরিক কুচকাওয়াজ ও পুতিনের ভাষণ অনুষ্ঠিত হবে। ইউক্রেন যুদ্ধ চলাকালে মস্কোসহ রাশিয়ার বিভিন্ন স্থানে একাধিকবার হামলা চালিয়েছে কিয়েভ। ক্রেমলিন জানিয়েছে, প্রায় ২০টি দেশের নেতা, যার মধ্যে চীনের শি জিনপিংও রয়েছেন, এ বছরের বিজয় দিবস অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। জেলেনস্কি বলেন, কিছু দেশ ইউক্রেনকে জানিয়েছে, তারা রাশিয়া যাচ্ছে এবং নিরাপত্তা চেয়েছে। তিনি বলেন, ‘আমাদের অবস্থান খুবই সরল—৯ মে যারা রাশিয়ায় যাচ্ছে বা যাবে, আমরা রুশ ভূখণ্ডে যা ঘটবে তার কোনো দায় নিতে পারি না।’ ‘তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাশিয়ার,’ বলেন তিনি। ‘রাশিয়া নিজেই আগুন, বিস্ফোরণ ইত্যাদি ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাতে পারে।’ রুশ কর্মকর্তারা এবারের বিজয় দিবসে জাঁকজমকপূর্ণ উদ্যাপনের ঘোষণা দিয়েছে। এই উপলক্ষে পুতিন সেনাদের জন্য সমর্থন আদায়ে একটি বার্তা দেবেন। রুশ বাহিনী বর্তমানে যুদ্ধের বিভিন্ন ফ্রন্টে অগ্রগতি করছে এবং উভয় পক্ষই আকাশ হামলা বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, যদি দৃশ্যমান অগ্রগতি না হয়, তারা যুদ্ধবিরতির প্রচেষ্টা পরিত্যাগ করতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘আমরা একটি সম্পূর্ণ, স্থায়ী যুদ্ধবিরতি এবং সংঘাতের অবসান চাই, কোনো তিন দিনের অনুষ্ঠান উদ্যাপনের অজুহাতে অস্থায়ী বিরতি নয়।’ ব্রুস আরও বলেন, যুদ্ধবিরতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দৃষ্টিভঙ্গির পরিবর্তন: ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতি আমূল বদলে ফেলেছেন, যার ফলে ক্রেমলিনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মুখোমুখি বিবাদের মধ্য দিয়ে একটি খনিজ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল। ওই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে প্রবেশাধিকার পেত, যার বিনিময়ে কিছু নিরাপত্তা দিত। পরবর্তীতে ইউক্রেন সেই চুক্তি পুনরায় আলোচনার মাধ্যমে পরিবর্তন করে, যাতে কিয়েভের স্বার্থ রক্ষিত হয়—যদিও এতে নির্দিষ্ট কোনো নিরাপত্তা নিশ্চয়তা নেই। এপ্রিলে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে ভ্যাটিকানে ট্রাম্প ও জেলেনস্কির সাক্ষাৎ হয়, যা ছিল তাদের প্রকাশ্য বিরোধের পর প্রথম মুখোমুখি বৈঠক। ‘সেই সাক্ষাৎকার ছিল আমাদের আগের সব বৈঠকের চেয়ে উত্তম,’ বলেন জেলেনস্কি। ‘আমি আত্মবিশ্বাসী, ভ্যাটিকানে আমাদের বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়গুলো কিছুটা ভিন্নভাবে দেখছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ