শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা – বর্ণমালা টেলিভিশন

শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৫ | ১০:৫৭ 109 ভিউ
রাজশাহীর বাঘায় ককটেল বিস্ফোরণ মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফকরুল হোসেন বিপ্লবকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতনশী গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিপ্লব বাঘা পৌরসভার গাওপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সিফাত রেজা বলেন, গোপন খবরে ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে জোতনশী গ্রামের শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতে তোলা হবে। বিপ্লবের নামে ককটেল বিস্ফোরণসহ আরও চারটি মামলা রয়েছে। বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, ‘গত ১৭ জানুয়ারি রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়। এ ঘটনায় হওয়া মামলায় বিপ্লবের নাম রয়েছে। সেই মামলার তাকে গ্রেফতার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প