শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৯ October, ২০২৬
৫:১৫ pm
76 ভিউ

আরও খবর

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ

এবার সেলিব্রেটিদের নিয়ে ‘হ্যালো সুপারস্টারস’

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ October, ২০২৬ | ৫:১৫ 76 ভিউ
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তিন সন্দেহভাজনকে রাজস্থানের কোটা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল ক্লাব থেকে অভিনেতা বের হওয়ার সময় রোববার রাতে এ হামলার ঘটনা ঘটে। পুলিশের দাবি, হামলার পর অভিযুক্তরা প্রথমে মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্ট রেলওয়ে স্টেশনের কাছে মোটরসাইকেলটি ফেলে ট্রেনে ওঠেন। তাদের পরিকল্পনা ছিল দিল্লি হয়ে নেপালে পালিয়ে যাওয়া। পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, হামলা চালানোর জন্য তিন অভিযুক্তকে অগ্রিম মোট ৫০ হাজার রুপি দেওয়া হয়েছিল। গুলিবর্ষণে তাদের প্রত্যেকের ভূমিকা কী ছিল এবং তিনজনই সরাসরি হামলায় অংশ নিয়েছিলেন কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। ঘটনার সময় ৩৬ বছর বয়সি টাইগার শ্রফ গাড়ির সামনের আসনে বসে ভক্তদের দিকে হাত নাড়ছিলেন। গাড়ির জানালা বন্ধ থাকলেও বাইরে থেকে তাকে দেখা যাচ্ছিল। এ সময় এক ব্যক্তি দুই হাতে বন্দুক ধরে গাড়ি লক্ষ্য করে গুলি চালান। ভিডিওতে পাশ থেকে আরেক ব্যক্তিকেও গুলি ছুড়তে দেখা যায়। ঘটনাস্থলের কাছে একটি মোটরসাইকেল নিয়ে তৃতীয় ব্যক্তি অপেক্ষা করছিলেন। পরে তিনজনই ওই মোটরসাইকেলে করে পালিয়ে যান বলে ভিডিওতে দেখা গেছে। পুলিশের ধারণা, হামলাকারীরা আন্ধেরি ওয়েস্ট রেলওয়ে স্টেশনের কাছে মোটরসাইকেলটি ফেলে বোরিভলির দিকে যাওয়ার ট্রেনে ওঠেন। পরে তারা পুনে-জয়পুর এক্সপ্রেসে করে দিল্লির উদ্দেশে রওনা হন। কোটা পুলিশের সুপারিনটেনডেন্ট তেজস্বিনী গৌতম সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ এ বিষয়ে তথ্য পায়। এরপর স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ, প্ল্যাটফর্মসহ বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হয়। তথ্য পাওয়ার মাত্র ১৫ মিনিটের মধ্যে কোটা সিটি পুলিশের দল ট্রেনটিতে তল্লাশি চালিয়ে তিন সন্দেহভাজনকে আটক করে। তিনি বলেন, “ট্রেনটি ছিল পুনে-জয়পুর এক্সপ্রেস। মুম্বাই পুলিশের সদস্যরা এখানে এসেছেন। আমরা আটক ব্যক্তিদের তাদের কাছে হস্তান্তর করব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের একজন র্যাপিডো চালক। অন্য দুজনের একজন অপ্রাপ্তবয়স্ক এবং অপরজন রেহান। তারা হরিয়ানার সোনিপতে শ্রমিক হিসেবে কাজ করেন। তাদের পরিকল্পনা ছিল এই ট্রেনে দিল্লি যাওয়া এবং সেখান থেকে নেপালে পালিয়ে যাওয়া।” আটক তিনজনের পরিচয়ও জানিয়েছেন তেজস্বিনী গৌতম। তারা হলেন হরিয়ানার সোনিপতের রেহান, যার ডাকনাম সুক্কা; বিহারের বেগুসরাইয়ের হৃতিক কুরমি, যার ডাকনাম রোশন এবং যিনি গত কয়েক বছর ধরে মহারাষ্ট্রের মুম্বাইয়ে বসবাস করছিলেন; আর একজন অপ্রাপ্তবয়স্ক। তাদের মুম্বাই পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। পুলিশ সূত্র জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে সিগন্যাল ও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে নিয়মিত বার্তা আদান-প্রদান এবং নিজেদের অবস্থান জানানো হচ্ছিল। তবে আটকের সময় তারা ট্রেনের সাধারণ কামরায় ভ্রমণ করলেও এখনো গুলি চালানোর অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। টাইগার শ্রফ আশির দশকের জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে। হামলায় তিনি গুরুতর আহত না হলেও তার গাড়ির চালক এবং একটি অটোরিকশার চালক আহত হন বলে পুলিশ জানিয়েছে। তবে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দাবি করেন, বারুদের গুঁড়া ও কাচের টুকরার আঘাতে অভিনেতার বাঁ হাতে চোট লেগেছে। রোববার গভীর রাতে টাইগার শ্রফের সঙ্গে দেখা করার পর একনাথ শিন্ডে বলেন, “গুলির জবাব গুলি দিয়েই দেওয়া হবে।” মুম্বাইয়ে গ্যাং-সংঘাত কোনোভাবেই বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে লরেন্স বিষ্ণোই গ্যাং হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। তবে পোস্টটির সত্যতা এখনো যাচাই করেনি পুলিশ। সূত্র: এনডিটিভি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন, ক্ষুব্ধ স্বজনরা