শীতের রোগে নাকাল শিশু ও বয়স্করা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৪ জানুয়ারি, ২০২৫
৬:৪১ পূর্বাহ্ণ
145 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

শীতের রোগে নাকাল শিশু ও বয়স্করা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৫ | ৬:৪১ 145 ভিউ
বছরের শুরুতেই দেশব্যাপী জেকে বসেছে তীব্র শীত। পৌঁষের মাঝামাঝি এসে ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হাড় কাঁপানো ঠান্ডা বাতাসে প্রকৃতিতে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগব্যাধির প্রকোপ। বিশেষ করে রেসিপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন (এআরআই) বা শ্বাসতন্ত্রের সংক্রমণ ও রোটাভাইরাসজনিত ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। বর্তমানে সারা দেশের সরকারি হাসপাতালের বহির্বিভাগে আসা রোগীদের বেশির ভাগই শীতের রোগের কথা বলছেন। রোগের ধরন ও তীব্রতা অনুসারে অনেকেই ভর্তি হচ্ছেন। যাদের বেশির ভাগই বয়স্ক ও শিশু। এই রোগীদের বড় একটি অংশ উত্তরাঞ্চলের মানুষ। তবে চট্টগ্রামে শীতজনিত ডায়রিয়া এবং ঢাকা বিভাগে শ্বাসতন্ত্রের সমস্যায় মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন। ঢাকা ও ঢাকার বাইরে জেলা-উপজেলা পর্যায়ের একাধিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক-নার্স, রোগী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। চিকিৎসকরা বলছেন, ঋতু পরিবর্তনজনিত ঠান্ডার কারণে রোগের প্রকোপ বাড়ছে। অনেকে কাশি, গলাব্যথা, নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত জটিলতাসহ জ্বর ও ভাইরাল ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) শাখার দেওয়া তথ্য অনুযায়ী গত বছরের (২০২৪) ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩ জানুয়ারি দুই মাসে রোটাভাইরাসজনিত ডায়রিয়ায় সারা দেশের সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭৭৬ জন। এ হিসাবে দৈনিক ১ হাজার ৮০৯ রোগী হাসপাতালে সেবা নিয়েছেন। এ সময় একজন মারা গেছেন। অন্যদিকে শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়ে এ সময়ের মধ্যে ৪৪ হাজার ৫৯২ জন অর্থাৎ দৈনিক ৬৯৬ রোগী সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এমআইএস-এর তথ্য বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় এআরআই বা ঠান্ডা-কাশিজনিত শ্বাসতন্ত্রের জটিলতা নিয়ে ঢাকা বিভাগের হাসপাতালে ২৪৫ জন এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৫৫৯ জন চিকিৎসা নিয়েছেন। এ ধারাবাহিকতায় ময়মনসিংহ বিভাগে এআরআই রোগী চিকিৎসা নিয়েছেন ৯৪ জন এবং ডায়রিয়ায় ১৩৪ জন। চট্টগ্রামে এআরআই রোগে ১৫০ জন এবং ডায়ারিয়ায় আক্রান্ত হয়েছেন ৭২৩ জন। রাজশাহীতে শ্বাসতন্ত্রের সংক্রমণে ২২ এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১৭৯ জন। রংপুরে শ্বাসতন্ত্রের সংক্রমণে ৫৩ এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৩৬ জন। খুলনায় শ্বাসতন্ত্রের সংক্রমণে ১৩৫ এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ২৭১ জন। বরিশালে শ্বাসতন্ত্রের সংক্রমণে ২৯ এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৯৫ জন। একইভাবে সিলেট বিভাগে শ্বাসতন্ত্রের সংক্রমণে ৮৫ এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১৪৪ জন। সবমিলে ২৪ ঘণ্টায় আট বিভাগে শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৮১৩ এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৪১ জন। তবে এ সময় কারও মৃত্যু ঘটেনি। গত কয়েকদিন তীব্র ঠান্ডা পড়ায় রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের বহির্বিভাগে রোগীদের ভিড় বাড়ছে। দৈনিক হাজারখানেক রোগী আসছে। অভিভাবকদের বেশির ভাগই শিশুর সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া, ব্রঙ্কিওলাইটিস উপসর্গের কথা বলছেন। পাশেই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের বহিঃ ও জরুরি বিভাগে সব বয়সি রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। শুক্রবার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. শফিউর রহমান বলেন, শীতে সর্দি-কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া, হাঁপানি, টনসিলাটাইসিস, ব্রঙ্কিওলাইটিস, সাইনোসাইটিস সমস্যা দেখা দেয়। এবার ডেঙ্গুর পরেই শিশু শীতজনিত রোগে ভুগছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হচ্ছে। যাদের জটিলতা বেশি, তাদের ভর্তি করা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা বলেন, দুই সপ্তাহ ধরে শীতকালীন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বর্তমানে শীতজনিত ফ্লু ও আরএস ভাইরাসে আক্রান্ত হচ্ছে। অনেকে ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, রেসেপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অ্যাজমাজনিত পালমোনারি প্রবলেম, জ্বর ও ডায়রিয়া নিয়ে আসছেন। অনেকের অবজারভেশনে ভর্তি করা হচ্ছে। অনেকের পরিস্থিতি বুঝে বহির্বিভাগে চিকিৎসা দিয়েই বাড়িতে পাঠানো হচ্ছে। শীতকালীন ডায়রিয়া নিয়ে মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) হাসপাতালে প্রতিদিন গড়ে ৬৭৫ শিশু ভর্তি হচ্ছে। তাদের বড় অংশ রোটাভাইরাসজনিত ডায়রিয়ায় আক্রান্ত। মৃত্যুর ঘটনাও ঘটছে। আইসিডিডিআর,বির চিকিৎসকরা বলছেন, রোগীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি। অনেক শিশুকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দিতে হচ্ছে। বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি ডায়রিয়া নিয়ে ৮৫০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল। বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত ৪৭৯ শিশু ডায়রিয়ার চিকিৎসা নিয়েছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম বলেন, শীতে বাতাসের আর্দ্রতা কম এবং ধূলিকণা বেড়ে যাওয়ায় ফ্লু, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এবং ডায়রিয়ার মতো রোগের প্রকোপ দেখা দেয়। ফলে জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস ও শীতকালীন ডায়রিয়ায় শিশু অনেক বেশি আক্রান্ত হচ্ছে। এই বিশেষজ্ঞ বলেন, শিশুকে সুস্থ রাখতে শীতের কাপড় পরাতে হবে, মাথা ঢেকে রাখতে হবে, মাথায় ঠান্ডা লাগানো যাবে না, বাড়ির বাইরে অহেতুক বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করা যাবে না। শিশুর ঠান্ডা লাগলে, কাঁশি হলেই চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়ানো যাবে না। বিশেষজ্ঞরা আরও বলেন, খারাপ নিউমোনিয়া থেকে শিশুকে রক্ষায় সরকারের ইপিআই কর্মসূচিতে প্রতিষেধক টিকা আছে। যেগুলো নিয়মিত নিতে হবে। নিউমোনিয়া মারাত্মক আকার ধারণ করে ছোট শিশুদের। শিশু মায়ের বুকের দুধ পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। জন্মের পরপরই শালদুধ দিতে হবে। ছয় মাস শুধু বুকের দুধ খাওয়ানো এবং ছয় মাস পর বুকের দুধের সঙ্গে স্বাভাবিক খাবার খাওয়াতে হবে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এ মুহূর্তে দেশের রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া, রংপুরসহ ১৩ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং এক থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে