শিশু গৃহকর্মীকে ধর্ষণ, ট্রাফিক পুলিশ সদস্য গ্রেপ্তার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২২ অক্টোবর, ২০২৫
৪:০৫ অপরাহ্ণ
113 ভিউ

শিশু গৃহকর্মীকে ধর্ষণ, ট্রাফিক পুলিশ সদস্য গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫ | ৪:০৫ 113 ভিউ
নারায়ণগঞ্জ বন্দরের রূপালী এলাকায় শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে ট্রাফিক পুলিশ কনস্টেবল রুহুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ওই পুলিশ সদস্যকে আদালতে পাঠানো হয়। এর আগে এই ঘটনায় ধর্ষিতা শিশুর (১২) চাচা বাদি হয়ে বন্দর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণকারী ট্রাফিক পুলিশ কনস্টেবল রুহুল আমিন ঢাকা ধানমন্ডি এসি জোনে ট্রাফিক সদস্য হিসেবে কর্মরত ছিল। সে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার হাটখান ইউনিয়নের জসলন এলাকার মোঃ শেখ সাদীর ছেলে। বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, ধর্ষণের শিকার শিশু গৃহকর্মী ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে কাজ করতো। গত ২০ অক্টোবর দুপুরে সে ওই বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেড়িয়ে যায়। এরপর রুহুল আমিনের সাথে পরিচয় হলে একপর্যায়ে শিশু গৃহকর্মীকে ফুসলিয়ে তার বন্দরের ভাড়া বাসায় এনে ধর্ষণ করে। পরে তাকে ফের ঢাকায় নেয়ার পথে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় গেলে শিশুটি চিৎকার দিলে লোকজন জড়ো হয়ে রুহুল আমিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার