নিউজ ডেক্স
আরও খবর
১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ
জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলো ভারত
বিএনপিতে ত্যাগীদের দীর্ঘশ্বাস বাড়ছে, মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিডরা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন: গৃহায়নমন্ত্রী
শিক্ষাঙ্গনে উত্তেজনা সৃষ্টি করে পড়ালেখার পরিবেশ নষ্ট করা যাবে না
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, সারা বিশ্বেই বিশ্ববিদ্যালয়ের পরিচিতি গড়ে ওঠে তাদের পড়াশোনা ও গবেষণার কারণে। কিন্তু আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচিতি গড়ে ওঠে রাজনৈতিক কারণে। বিশ্ববিদ্যালয়গুলো আলোচনায় আসে রাজনৈতিক হানাহানি ও অস্থিরতার কারণে।
শনিবার (২৫ এপ্রিল) দলের নিয়মিত বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।
ইউনুস আহমদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পরে আমরা এই অবস্থার পরিবর্তন চেয়েছিলাম। কিন্তু সাম্প্রতিক চট্টগ্রামে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা আমাদেরকে উদ্বিগ্ন ও হতাশ করেছে। দলীয় আধিপত্য প্রতিষ্ঠায় ক্যাম্পাসে উত্তেজনা তৈরি করা হয়েছে এবং পরস্পর বিরোধী কর্মকাণ্ডে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার আশংকা তৈরি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শক্তহাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আহবান জানায়। একই সঙ্গে ছাত্র সংগঠন দুইটিকে গঠনমূলক শিক্ষাবান্ধব রাজনৈতিক সংস্কৃতি চর্চার আহ্বান জানায়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দলের মহাসচিব বলেন, একটি স্বাধীন ও আধুনিক রাষ্ট্রে ছাত্র রাজনীতি হওয়া উচিৎ পড়াশোনা, গবেষণা ও দক্ষতাকেন্দ্রীক। কিন্তু ছাত্র রাজনীতি হয়ে উঠেছে দলীয় লেজুড়বৃত্তি। এর অবসান হতে হবে। কোনো অবস্থাতেই ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশ নষ্ট করা যাবে না।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশেরর যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুুক্তিযোদ্ধা আবুল কাশেম, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ মকবুল হোসাইন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলাওয়ার হোসেন সাকী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ জান্নাতুল ইসলাম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ নুরুন্নবী, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি), ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিএম রুহুল আমীন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, সহ-প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট বরকতুল্লাহ লতিফ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি মানসুর আহমাদ সাকী, কেন্দ্রীয় সদস্য মুফতি রেজাউল করীম আববার, সদস্য মাওলানা শামসুদ্দোহা আশরাফী ও ডা. শহিদুল ইসলাম।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।