শাহাজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ আটক ২ – বর্ণমালা টেলিভিশন

শাহাজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ আটক ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫ | ১০:১৮ 140 ভিউ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মো. হাছান (৩৯) ও মো. শাহাজান (৪৯) নামে দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে বিমানবন্দরের আগমনী টার্মিনালের ১ নম্বর ক্যানোপি এলাকা থেকে তাদের আটক করা হয়। এপিবিএন জানায়, কর্তব্যরত ফোর্সের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়। পরে এপিবিএন অফিসে এনে শরীর তল্লাশি করা হলে, মো. হাছান (৩৯)-এর পরিহিত পাঞ্জাবির পকেট থেকে ৫০২ গ্রাম এবং মো. শাহাজান (৪৯)-এর পাঞ্জাবির পকেট থেকে ৩৯৪ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। দুইজনের কাছ থেকে উদ্ধার করা মোট ৮৯৬ (আটশ ছিয়ানব্বই) গ্রাম স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৭ লক্ষ ৪ হাজার ৩০০ টাকা। স্বর্ণালঙ্কারগুলোর মান ২১ ও ২২ ক্যারেট। জিজ্ঞাসাবাদে দুইজন জানায়, এই স্বর্ণ তারা বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসে। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরের স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি(১)(বি)/২৫-ডি ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘আমরা নিয়মিতভাবে বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে কাজ করে যাচ্ছি। সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো ধরনের চোরাচালান রোধে আমরা বদ্ধপরিকর।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা তেলের দামে বড় লাফ, চাপে বিশ্ববাজার ট্রাম্পের ১০ শতাংশ শুল্ককে অবৈধ ঘোষণা আদালতের বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি দেশে আক্রান্ত রোগী ৭০ হাজারের বেশি অধিকার আদায়ে মব করতে রাজি: সর্বমিত্র চাকমা জাতিসংঘে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ টানা ৫ দিন ঝড়বৃষ্টির আভাস, সতর্কতা জারি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলা খুলনায় ক্ষতিগ্রস্ত ৮৭৩ হেক্টর জমির ধান-সবজি