শাড়ি পরে দুঃসাহসিক স্টান্ট, বড় চ্যালেঞ্জ নিয়ে ফিরছেন সামান্থা

শাড়ি পরে দুঃসাহসিক স্টান্ট, বড় চ্যালেঞ্জ নিয়ে ফিরছেন সামান্থা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ | ৭:০৭ 16 ভিউ
চলচ্চিত্রে শুধু অভিনয় নয়, প্রযোজনাতেও সক্রিয় সামান্থা রুথ প্রভু। বর্তমানে তিনি শুটিং করছেন তাঁর নতুন প্রযোজনা ও অভিনীত ছবি ‘মা ইন্তি বাঙারাম’-এর। নারীকেন্দ্রিক অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমায় সামান্থা একদিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন অন্যদিকে প্রযোজক হিসেবেও কাজ করছেন। ‘মা ইন্তি বাঙারাম’ পরিচালনা করছেন নন্দিনী রেড্ডি। ‘ওহ! বেবি’ সিনেমার পর সামান্থা ও নন্দিনীর এটি দ্বিতীয় কাজ। প্রজেক্টটির সৃজনশীল দিক দেখছেন রাজ নিদিমুরু। কিছুদিন আগে ‘মা ইন্তি বাঙারাম’-এর ফার্স্টলুকে পোস্টার ও ট্রেলার প্রকাশের পর শাড়িতে দেখা যায় সামান্থাকে। অভিনেত্রীর লুক দেখে সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, এখানে শাড়ি শুধু ঐতিহ্যবাহী পোশাক নয়, বরং শাড়ি হয়ে উঠেছে নারীর শক্তি ও সাহসের প্রতীক। এছাড়া সিনেমায় বডি ডাবলের সাহায্য খুব কম নিয়েই সামান্থা করেছেন একাধিক ঝুঁকিপূর্ণ স্টান্ট সিকোয়েন্স। এর আগে ‘দ্য ফ্যামিলি ম্যান’ ও ‘সিটাডেল’-এ শক্তিশালী অ্যাকশন চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। তবে এবার নিজেকে আরও বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সামান্থা। এই ছবির মাধ্যমে তিনি প্রমাণ করতে চান-নারীকেন্দ্রিক গল্পে অ্যাকশন মানেই আলাদা এক শক্তির ভাষা। মুম্বাই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে সামান্থা বলেন, ‘আমরা এমন গল্প তৈরি করতে চাই, যেগুলো দর্শকের মনে গভীর ছাপ ফেলে—যেগুলো শেষ ক্রেডিটের পরেও রয়ে যায়। ‘মা ইন্তি বাঙারাম’ সেই বিশ্বাস থেকে জন্ম।’ প্রযোজক হিসেবে নিজের যাত্রা প্রসঙ্গে সামান্থা বলেন, ‘অভিনেত্রী থেকে প্রযোজক হয়ে ওঠার এই পথটা শেখা ও ভুলে যাওয়ার মধ্য দিয়ে এগিয়েছে। আমি এমন গল্প গড়তে চাই, যেগুলো পর্দার গণ্ডি পেরিয়ে হৃদয়ে কথা বলে। আমার কাছে প্রযোজনা মানে শুধু সিনেমা বানানো নয়; এটি নতুন কণ্ঠস্বরকে তুলে ধরা, নানা প্রতিভার সঙ্গে কাজ করা।’ সামান্থা ছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন গুলশান দেবাইয়া, গৌতমী, দিগন্ত প্রমুখ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাডভান্স পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ সেন্টারে ভর্তি কার্যক্রম শুরু পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নামছে দুদক মিয়ানমার রোহিঙ্গাদের জীবনে নরক সৃষ্টি করেছে: গাম্বিয়া এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা বিক্ষোভ ‘নিয়ন্ত্রণের’ দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপেও রাজি রাজধানীতে আজ কোথায় কী মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি ভোট দেন না যে গ্রামের নারীরা অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ গিলে খাচ্ছে ফসলি জমি মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন সপ্তাহের শুরুতে বড় দর পতন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর