শাকিব খানের সঙ্গে কাজ করার স্বপ্ন পূরণ হলো: সাবিলা নূর – বর্ণমালা টেলিভিশন

শাকিব খানের সঙ্গে কাজ করার স্বপ্ন পূরণ হলো: সাবিলা নূর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুন, ২০২৫ | ৬:১১ 122 ভিউ
বড় পর্দায় অভিষেক হতে চলেছে সাবিলা নূরের। রায়হান রাফীর নির্মিত ‘তাণ্ডব’ দিয়ে সিনেমা জগত শুরু তার। এরইমধ্যে তিনি ‘লিচুর বাগানে’ আইটেম গান দিয়ে আলোচনায় এসেছেন তিনি। এই গান বেশ প্রশংসিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বৃহস্পতিবার ‘তাণ্ডব’ সিনেমার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জীবনের প্রথম সিনেমাতেই শাকিব খানের বিপরীতে অভিনয় নিয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন সাবিলা। সাবিলা বলেন, যারা বড় পর্দায় কাজ করতে চান, তাদের সবার স্বপ্ন থাকে মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করার। আমারও ছিল। হয়তো আগে নাম উল্লেখ করিনি। কিন্তু আমি এটাই চেয়েছি। তিনি বলেন, আমি এর আগেও বলেছি, আমি যখন বড় পর্দায় কাজ করবো, এমন একটি সিনেমা দিয়ে কাজ করা শুরু করতে চাই, যেখানে শাকিব খান আছেন এবং সেটি বাণিজ্যিকভাবে সফল হবে। শাকিব খানের সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্নের মতো। আমি ফিল করি, আমি খুবই ভাগ্যবান। কারণ, প্রথমেই এমন এক বিশাল অ্যারেজমেন্টের সিনেমায় কাজ করতে পারছি। কাজের অভিজ্ঞতা নিয়ে সাবিলা বলেন, আমার আসলে খুব বেশি মানসিক চাপ নিতে হয়নি। কারণ আমি এত সুন্দর একটা টিম পেয়েছি, বিশেষ করে আমার নির্মাতা রায়হান রাফী শুরুতেই হেল্প করেছিল আমার চরিত্র নিয়ে ভাবার। আলফা আই প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। সিনেমাটিতে শাকিব-সাবিলা ছাড়াও অভিনয় করেছেন আফজাল হোসেন, জয়া আহসান, এফএস নাঈম প্রমুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান চার জাহাজে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল দেশের সব বিভাগে ঝোড়ো বৃষ্টির আভাস মাঝে মাঝে এমনটা হতেই পারে— হারের পর মিরাজ হরমুজ প্রণালি খোলার ঘোষণায় কমল তেলের দাম হামের প্রকোপ কমাতে দেশব্যাপী সরকারের টিকাদানের পদক্ষেপ ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের কাছে থাকা সব ইউরেনিয়াম পাবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ‘জনপ্রিয়তায়’ আতিফ আসলামকেও ছাড়িয়ে যাওয়া কে এই তালহা আনজুম রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন ‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’ পঁচিশে সমুদ্রপথে ৯০০ রোহিঙ্গার প্রাণহানি