শব্দের চেয়ে তিনগুণ গতির পারমাণবিক মিসাইল তৈরির ঘোষণা পুতিনের – বর্ণমালা টেলিভিশন

শব্দের চেয়ে তিনগুণ গতির পারমাণবিক মিসাইল তৈরির ঘোষণা পুতিনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৫ | ৯:৩৪ 74 ভিউ
নতুন প্রজন্মের পারমাণবিক ক্রুজ মিসাইল তৈরির কাজ শুরু করেছে রাশিয়া। এ পারমাণবিক ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে তিনগুণ বেশি হবে। মঙ্গলবার (৪ নভেম্বর) মস্কোতে এক রাষ্ট্রীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন ঘোষণা দিয়েছেন। ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে পুতিন রাশিয়ার বুরেভেস্তনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং পোসেইডন মানববিহীন ডুবোযান তৈরির সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করেন। তিনি জানিয়েছেন, রাশিয়া বর্তমানে বুরেভেস্তনিক ও পোসেইডনের মতো শক্তিশালী ইউনিটের ওপর ভিত্তি করে নতুন প্রজন্মের অস্ত্র তৈরির কাজও শুরু করেছে। নতুন প্রজন্মের এ ক্রুজ মিসাইলের গতি শব্দের গতির চেয়ে তিনগুণেরও বেশি হবে এবং ভবিষ্যতে এটি হাইপারসনিক স্তরে পৌঁছাবে। রাশিয়া কোনো দেশের জন্য হুমকি নয়। অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো আমরাও নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করছি। পুতিন বলেন, বুরেভেস্তনিক উন্নয়ন রাশিয়ার জনগণ ও দেশের নিরাপত্তার জন্য ঐতিহাসিক গুরুত্ব বহন করে। এটি আগামী কয়েক দশক ধরে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। পুতিন আরও জানিয়েছেন, এ বছর সার্মাত নামের আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে। আগামী বছর তা যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে। গত মাসে সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন জানিয়েছিলেন, বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রের সিদ্ধান্তমূলক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ক্ষেপণাস্ত্র প্রায় ১৫ ঘণ্টা উড়ে ১৪ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। ২০১৮ সালে পুতিন প্রথম বুরেভেস্তনিক ও পোসেইডন তৈরি করার ঘোষণা করেছিলেন। তখন তিনি বলেছিলেন, এগুলো অসীম পাল্লার ও একক বৈশিষ্ট্যসম্পন্ন পারমাণুচালিত অস্ত্র ব্যবস্থা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে