লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ নিহত – বর্ণমালা টেলিভিশন

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ February, ২০২৬ | ৭:১৫ 115 ভিউ
লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। লিবিয়ায় অবস্থানরত আল জাজিরার সংবাদদাতা আহমেদ খলিফা জানান, গত এক দশক ধরে জিনতানেই অবস্থান করছিলেন সাইফ আল-ইসলাম। তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কিভাবে তিনি নিহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়। আলজাজিরা জানিয়েছেন, এ ঘটনায় লিবিয়ার সরকারি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ৫৩ বছর বয়সী সাইফ আল-ইসলাম গাদ্দাফির লিবিয়ার রাজনীতিতে কখনো কোনো আনুষ্ঠানিক পদে ছিলেন না। তবে ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি কার্যত তার বাবার ‘নম্বর টু’ হিসেবে পরিচিত ছিলেন। ২০১১ সালে লিবিয়ার বিরোধী বাহিনীর হাতে মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার মধ্য দিয়ে তার কয়েক দশকের শাসনের অবসান ঘটে। ২০১১ সালে রাজধানী ত্রিপোলি পতনের পর দেশ ছাড়ার চেষ্টাকালে সাইফ আল-ইসলামকে জিনতান থেকে আটক করা হয় এবং সেখানে কারাবন্দি রাখা হয়। পরে ২০১৭ সালে সাধারণ ক্ষমার আওতায় তিনি মুক্তি পান। পশ্চিমা শিক্ষায় শিক্ষিত ও সাবলীল বক্তা হিসেবে পরিচিত সাইফ আল-ইসলাম তার বাবার কঠোর শাসনের বিপরীতে তুলনামূলক ‘সংস্কারমুখী’ মুখ হিসেবে পরিচিত ছিলেন। ২০০০-এর দশকের শুরুতে লিবিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক উন্নয়নের উদ্যোগে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০০৮ সালে তিনি যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কারে নাগরিক সমাজের ভূমিকা। আরব বসন্তের পর লিবিয়ায় সহিংসতা ছড়িয়ে পড়লেও সাইফ আল-ইসলাম রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। ২০১১ সালে গণঅভ্যুত্থানের সময় বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা লিবিয়াতেই লড়ব, লিবিয়াতেই মরব। তিনি সতর্ক করে বলেছিলেন, দেশজুড়ে রক্তের নদী বইবে এবং সরকার শেষ নারী-পুরুষ ও শেষ গুলি পর্যন্ত লড়াই করবে। পুরো লিবিয়া ধ্বংস হয়ে যাবে। দেশ চালানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে আমাদের ৪০ বছর লাগবে। আলজাজিরা জানিয়েছেন, সাইফ আল-ইসলামের বিরুদ্ধে তার বাবার শাসনামলে বিরোধীদের ওপর নির্যাতন ও চরম সহিংসতার একাধিক অভিযোগ রয়েছে। ২০১১ সালের ফেব্রুয়ারির মধ্যেই তাকে জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করা হয় এবং তার বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা হয়। একই বছর সংঘটিত সহিংসতার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওয়ান্টেড তালিকাভুক্ত করা হয়। দীর্ঘ আলোচনার পর আইসিসির কাছ থেকে অনুমতি নিয়ে লিবীয় কর্তৃপক্ষ তাকে নিজ দেশে বিচারের উদ্যোগ নেয়। ২০১৫ সালে ত্রিপোলির একটি আদালত অনুপস্থিত অবস্থায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। ২০১৭ সালে মুক্তির পর সম্ভাব্য হত্যার আশঙ্কায় তিনি দীর্ঘ সময় জিনতানে আত্মগোপনে ছিলেন। লিবীয় বিশ্লেষক মুস্তাফা ফেতুরি জানান, ২০১৬ সাল থেকে তাকে লিবিয়ার ভেতরে ও বাইরে নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের অনুমতি দেওয়া হয়েছিল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার ছাত্রীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিলেন এলাকাবাসী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মনপুরায় রাজনৈতিক প্রভাবে মা ইলিশ শিকারের মহোৎসব টেকনাফে পাহাড়ে ৩ দিন নির্যাতন: ৪ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন যুবক পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ রিকশাচালক হাফিজুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি ফের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২ জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ: আরাগচি ‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’