নিউজ ডেক্স
আরও খবর
দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি
দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান
দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা
কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২২৪
সৌদির সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুথিদের হামলা
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার
সার্বিয়ায় ঐতিহাসিক সফরে গেলেন জেলেনস্কি
রুশ সামরিক বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
রাশিয়ার ওরিওলে দেশটির একটি এমআই-৮ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।এর ফলে হেলিকপ্টারটিতে থাকা সব ক্রু নিহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মস্কো থেকে প্রায় ৩৬৮ কিলোমিটার (২২৯ মাইল) দক্ষিণ-পশ্চিমে ওরিওল অঞ্চলে একটি রাশিয়ান সামরিক হেলিকপ্টার একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়। এতে সব আরোহী হন।
ওরিওল গভর্নর আন্দ্রে ক্লিচকভ বলেছেন, ওরিওলে উরিটস্কি জেলায় ঘটনাস্থলে জরুরি পরিষেবা টিম কাজ করছে এবং তদন্ত করছে পুলিশ।
এ ঘটনায় বাসিন্দাদের জন্য কোনো হুমকি নেই বলে জানান তিনি। এছাড়া জনসাধারণকে ঘটনাস্থল থেকে ছবি বা ভিডিও শেয়ার না করার জন্য তিনি অনুরোধ করেছেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারটি একটি নির্জন এলাকায় বিধ্বস্ত হয়। এ ঘটনায় ভূমিতে কোনো হতাহত হয়নি। তবে ক্রুরা বেঁচে নেই কেউই।
দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে কারিগরি ত্রুটিকে বিবেচনা করা হচ্ছে। তবে হেলিকপ্টারটিতে কত সদস্য ছিলেন তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।