রামপালে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ দুজনের মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

রামপালে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ দুজনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫ | ৭:৩৯ 85 ভিউ
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসনের মধ্যে সেনা ক্যাম্পের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্য আরিফ হোসেন ও সেনা সদস্য (কাপড় ছাফাইকারি ধোপা) নিহত মো. হাসিবের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে আকস্মিক এই দুর্ঘটনার পর দ্রুত তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ও থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান রাতে জানান, দুপুরে সেনা ক্যাম্পের ছাদে সেনা সদস্য (কাপড় ছাফাইকারি ধোপা) মো. হাসিব জামাকাপড় দড়িতে টানাতে গেলে প্রথমে পাশের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে ছাড়াতে গিয়ে অপর সেনা সদস্য আরিফ হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন