রক্তক্ষয়ী সংঘর্ষে ৩৫ জনের প্রাণহানি, কি হচ্ছে শাদে? – বর্ণমালা টেলিভিশন

রক্তক্ষয়ী সংঘর্ষে ৩৫ জনের প্রাণহানি, কি হচ্ছে শাদে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৫ | ৮:৪৯ 117 ভিউ
আফ্রিকার স্থলবেষ্টিত দেশ শাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লোগোন-অক্সিডেন্টাল অঞ্চলে এক রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। দেশটির সরকারের বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদন অনুযায়ী, যদিও এ সংঘর্ষে কারা জড়িত ছিল সে বিষয়ে সরকার সরাসরি কিছু বলেনি। তবে অঞ্চলটি দীর্ঘদিন ধরে আন্তঃজাতিগত ও ধর্মীয় উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে আছে। শাদ সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী গাসিম শরিফ মেহমেত বলেন, ‘মর্মান্তিক এই সংঘর্ষে ৩৫ জন প্রাণ হারিয়েছেন এবং ছয়জন আহত হয়েছেন। প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে’। শাদের দক্ষিণাঞ্চলে বারবারই সহিংসতার ঘটনা ঘটে থাকে। সেখানে প্রধানত খ্রিস্টান ও অ্যানিমিস্ট (প্রকৃতিপূজক) কৃষক সম্প্রদায়দের সঙ্গে যাযাবর মুসলিম পশুপালকদের বিরোধ নিয়েই সহিংসতা দেখা দেয়। এ সংঘর্ষের পেছনে রয়েছে মূলত জমি, পানি ও পশুর চারণভূমির ওপর নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ। দক্ষিণ শাদের কৃষক সম্প্রদায়গুলো প্রধানত খ্রিস্টান ও অ্যানিমিস্ট। তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, মুসলিম-প্রধান উত্তরাঞ্চলের প্রতিনিধিত্ব করা ক্ষমতাসীন সরকারই মূলত তাদের প্রতি অবিচার ও অবহেলা করছে। জাতিগত ও ধর্মীয় প্রেক্ষাপট শাদ মূলত জাতিগতভাবেই একটি বিচিত্র দেশ। সেখানে আরব এবং আফ্রিকান জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। দেশটির উত্তরে মুসলিম যাযাবর সম্প্রদায়ের আধিপত্য এবং দক্ষিণে বসবাসকারী কৃষিভিত্তিক জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক উত্তেজনা বিদ্যমান। সরকারের ভূমিকা সরকার প্রায়ই তাদের মধ্যকার সংঘর্ষগুলোকে ‘স্থানীয় বিরোধ’ বলে উল্লেখ করলেও বিশ্লেষকরা মনে করেন, এটি বৃহত্তর কাঠামোগত বৈষম্য ও গভীর সামাজিক বিভাজনের বহিঃপ্রকাশ। যদিও নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে সরকার দাবি করছে, তবে অতীত অভিজ্ঞতা বলছে— এ ধরনের সহিংসতার পর প্রতিশোধ ও পাল্টা আক্রমণের আশঙ্কা থেকেই যায়। বিশেষ করে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিকে পক্ষপাতদুষ্ট হিসেবে বিবেচনা করা হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি গ্রুপ পর্বে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা খুব কম: ব্রাজিলের গণমাধ্যম লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরাইলের সমালোচনা ট্রাম্পের ইরান চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা হত্যা মামলায় ড. আবুল বারকাতের জামিন প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে টেলিগ্রাম সাময়িক বন্ধ নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে আ.লীগের বিক্ষোভ, ডিম নিক্ষেপ যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা ‎আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজছাত্রের ওপর হামলা রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের ২ যুবক নিহত বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি