যে শর্তে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র – বর্ণমালা টেলিভিশন

যে শর্তে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৫ | ১০:৪৩ 128 ভিউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিকে রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়া নিয়ে একটি ঘোষণা দেবেন। তবে সেই রাষ্ট্রের স্টেকহোল্ডার হামাস হবে না। অর্থাৎ হামাসকে ছাড়াই একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই ঘোষণা দেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক উপসাগরীয় কূটনৈতিক সূত্র দ্য মিডিয়া লাইনকে এ তথ্য জানিয়েছে। খবর মিডল ইস্ট মনিটরের। খবরে বলা হয়েছে, মে মাসের মাঝামাঝি সময়ে সৌদি আরব একটি উপসাগরীয়-মার্কিন শীর্ষ সম্মেলন আয়োজন করবে, এটি হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সৌদি আরব সফরের অংশ। রিয়াদে আয়োজিত এই শীর্ষ সম্মেলনের আগে ডোনাল্ড ট্রাম্প গত ৬ মে হোয়াইট হাউসে যে ঘোষণার কথা উল্লেখ করেছিলেন, তা নিয়ে অসংখ্য ভবিষ্যদ্বাণী করা হয়। এটিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা’ বলেও বর্ণনা করা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা ঘোষণা করতে চান তা ছাড়াও, শীর্ষ সম্মেলনের এজেন্ডা এবং প্রত্যাশিত চুক্তিগুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যার মধ্যে রয়েছে নিরাপত্তা ও সামরিক চুক্তি থেকে শুরু করে প্রযুক্তি চুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চুক্তি। সম্মেলনে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বাদে সকল উপসাগরীয় নেতার উপসাগরীয়-মার্কিন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের কথা রয়েছে। উল্লেখ্য, বাদশাহ সালমান দীর্ঘদিন ধরে তার স্বাস্থ্যগত অবস্থার কারণে জনসাধারণের অনুষ্ঠান বা সভায় অংশগ্রহণ করেননি। ডোনাল্ড ট্রাম্প কি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন? নাম প্রকাশে অনিচ্ছুক উপসাগরীয় কূটনৈতিক সূত্র দ্য মিডিয়া লাইনকে বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন রাষ্ট্র এবং একে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি নিয়ে একটি ঘোষণা জারি করবেন এবং হামাসের উপস্থিতি ছাড়াই একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। ’ সূত্রটি আরও বলেছে, ‘যদি ফিলিস্তিন রাষ্ট্রকে আমেরিকা স্বীকৃতি দেয়, তবে এটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা যা মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করবে এবং আরও দেশ আব্রাহাম চুক্তিতে যোগ দেবে।’ সূত্রটি নিশ্চিত করেছে, এই সম্মেলনে অর্থনৈতিক চুক্তি অবশ্যই উপস্থিত থাকবে। তবে এর মধ্যে অনেকগুলো ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে, আমরা উপসাগরীয় রাষ্ট্রগুলোর ওপর থেকে শুল্ক অব্যাহতি পেতে দেখতে পারি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার