যে রেকর্ডে ম্যাক্সওয়েলের উপরে শুধু গেইল – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৬ জুলাই, ২০২৫
১০:৫০ পূর্বাহ্ণ
137 ভিউ

যে রেকর্ডে ম্যাক্সওয়েলের উপরে শুধু গেইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ | ১০:৫০ 137 ভিউ
ব্যাট হাতে গ্লেন ম্যাক্সওয়েলের রুদ্ররূপ কম দেখেনি ক্রিকেট বিশ্ব। এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে বল হাতে ভেলকি দেখালেন অস্ট্রেলিয়ার এই বিধ্বংসী ব্যাটার। ব্যাটিং না করেও শুধু বোলিং পারফরম্যান্স দিয়ে ম্যাচসেরা হলেন ম্যাক্সওয়েল। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ বার ম্যাচসেরা হওয়া ম্যাক্সওয়েলের উপরে আছেন শুধু ক্রিস গেইল। শুক্রবার রাতে ফ্লোরিডার লডারহিলে সিয়াটল ওর্কাসের বিপক্ষে আট উইকেটে জিতেছে ম্যাক্সওয়েলের দল ওয়াশিংটন ফ্রিডম। নতুন বলে ম্যাক্সওয়েলের অফ-স্পিনে নাকাল হয়ে ৮২ রানে গুটিয়ে যায় সিয়াটল। দারুণ বোলিংয়ে চার ওভারে মাত্র ১২ রান দিয়ে তিন উইকেট নেন ম্যাক্সওয়েল। রান তাড়ায় ৯.২ ওভারেই দল জিতে যাওয়ায় ব্যাটিংয়ে নামতে হয়নি ওয়াশিংটন অধিনায়ককে। টি-টোয়েন্টি ক্রিকেটে এ নিয়ে মাত্র দ্বিতীয়বার ব্যাটিং না করেই ম্যাচসেরা হলেন ম্যাক্সওয়েল। সব মিলিয়ে এই সংস্করণে ৪৫ বার ম্যাচসেরা হয়ে অ্যালেক্স হেলসের পাশে বসেছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৬৩ ম্যাচে সর্বোচ্চ ৬০ বার ম্যান অব ম্যাচের স্বীকৃতি পেয়েছেন ক্যারিবিয়ান গ্রেট গেইল। ম্যাক্সওয়েল ৪৫ বার সেরা হয়েছেন ৪৭৫ ম্যাচ খেলে, হেলস ৫০১ ম্যাচ খেলে। ৪৪ বার ম্যাচসেরা হয়ে যৌথভাবে তিনে আছেন দুই ক্যারিবিয়ান কাইরন পোলার্ড (৭০৩ ম্যাচ) ও আন্দ্রে রাসেল (৫৬০ ম্যাচ)।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা