যুদ্ধ শেষে পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরাইল: নেতানিয়াহু – বর্ণমালা টেলিভিশন

যুদ্ধ শেষে পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরাইল: নেতানিয়াহু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ | ১১:১৯ 122 ভিউ
যুদ্ধ শেষে ইসরাইল পুরো গাজা নিয়ন্ত্রণ করবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (২১ মে) টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি এমন মন্তব্য করেন। এ সময় নেতানিয়াহু মানবিক সংকট রোধ করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। পরে গাজায় সাহায্য সরবরাহের জন্য তিন-পর্যায়ের পরিকল্পনার কথা বলেন। এর মধ্যে রয়েছে উপত্যকায় মৌলিক সাহায্য সামগ্রী পৌঁছে দেওয়া, ইসরাইলি সেনাবাহিনীর মাধ্যমে সুরক্ষিত মার্কিন কোম্পানিগুলোর দ্বারা খাদ্য বিতরণ পয়েন্ট খোলা এবং গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ নেয়ার পর বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য একটি অঞ্চল তৈরি করা। ইতোমধ্যে ইসরাইলি সরকার গাজায় সামরিক অভিযান বন্ধ করতে এবং মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের সম্মুখীন হচ্ছে। যদিও এসব চাপ প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী তার ভাষণের শুরুতেই বলেন, হামাসকে পরাজিত করার জন্য ইসরাইলের একটি স্পষ্ট এবং ন্যায্য লক্ষ্য রয়েছে। আমরা শেষ পর্যন্ত এই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের কাজ এখনও শেষ হয়নি। এ সময় যুদ্ধবিরতি নিয়েও কথা বলেন নেতানিয়াহু। তিনি বলেন, গাজায় অন্তত ২০ জন ইসরাইলি বন্দি ‘অবশ্যই জীবিত’ রয়েছে। যদি জিম্মিদের মুক্ত করার জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতির বিকল্প থাকে, তাহলে আমরা প্রস্তুত থাকব।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন