যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’ – বর্ণমালা টেলিভিশন

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ January, ২০২৬ | ৭:৩৮ 113 ভিউ
যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’। দ্রুত শক্তিশালী হয়ে ওঠা ভয়ংকর এ শীতকালীন ঝড়ের প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব ও মধ্য-আটলান্টিক অঞ্চলে অস্বাভাবিক মাত্রার তুষারপাত, বিধ্বংসী ঝোড়ো হাওয়া এবং উপকূলীয় বন্যার আশঙ্কা রয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ঝড়টির প্রভাব শুরু হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার রাত নাগাদ নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার উপকূলীয় এলাকায় তুষারপাত ও প্রায় হারিকেন-গতির দমকা হাওয়া মিলিত হয়ে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি করতে পারে। ঝড়ের গতিপথ উপকূলের আরও কাছাকাছি হলে সপ্তাহান্তে নিউ ইংল্যান্ডের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে পূর্ব ম্যাসাচুসেটসেও তুষারপাত ও প্রবল বাতাস দেখা দিতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, শুক্রবার রাতে নর্থ ক্যারোলাইনার উপকূলের কাছে ঝড়টির সৃষ্টি হবে এবং শনিবার দ্রুত উত্তরমুখী হয়ে শক্তি সঞ্চয় করবে। পরিভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় বোম্বোজেনেসিস। এর ফলে প্রচণ্ড ঠান্ডা বাতাস দক্ষিণে নেমে আসবে। এর প্রভাবে এমন সব এলাকায়ও তুষারপাত ঘটবে যেখানে সাধারণত শীতকালীন আবহাওয়া খুব কমই দেখা যায়। দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রে প্রায় ২ কোটি ৮০ লাখ মানুষ শীতকালীন ঝড় সংক্রান্ত সতর্কতা ও সতর্কবার্তার আওতায় রয়েছে। এর মধ্যে রয়েছে জর্জিয়ার উত্তরাংশ, ক্যারোলাইনা অঞ্চল এবং দক্ষিণ ভার্জিনিয়া। এসব এলাকার অনেক অংশ এখনো গত সপ্তাহের প্রাণঘাতী শীতকালীন ঝড়ের ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। এলাকাটিতে তখন বরফে ঢাকা সড়ক, ভ্রমণব্যবস্থার বিপর্যয় এবং দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা ঘটেছিল। বর্তমানে যুক্তরাষ্ট্রের ৩৭টি অঙ্গরাজ্যে কোনো না কোনো ধরনের আবহাওয়া সতর্কতা, নজরদারি বা সতর্কবার্তা জারি রয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ অ্যাপালাচিয়ান অঞ্চল, জর্জিয়া, ক্যারোলাইনা ও দক্ষিণ ভার্জিনিয়ার বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মধ্য ও পূর্ব নর্থ ক্যারোলাইনা, মধ্য ও উত্তর-পূর্ব সাউথ ক্যারোলাইনা এবং দক্ষিণ ভার্জিনিয়ায় ৫ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত তুষার জমতে পারে। কোথাও কোথাও এর চেয়েও বেশি তুষারপাত হতে পারে। এছাড়া সাউথ ক্যারোলাইনার রাজধানী কলাম্বিয়াতে ২০১০ সালের ফেব্রুয়ারির পর সবচেয়ে ভারী তুষারপাত হতে পারে। জর্জিয়ার উত্তরাংশ ও সাউথ ক্যারোলাইনার পশ্চিম এলাকাতেও তুষার জমতে পারে। এমনকি এক ইঞ্চির কম তুষারপাতও আটলান্টার মতো শহরে বড় ধরনের দুর্ভোগ তৈরি করতে পারে। এলাকাটিতে তুষার খুবই বিরল। প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়টি সমুদ্রে শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে উপকূলীয় এলাকায় প্রবল বাতাস পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে। নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার উপকূলে শনিবার রাতে দমকা হাওয়ার গতি প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ভারী তুষারপাতের সঙ্গে এই বাতাস মিলিত হলে দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে আসতে পারে। এর ফলে চরম বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া নর্থ ক্যারোলাইনার আউটার ব্যাংকস এবং দক্ষিণ-পূর্ব ভার্জিনিয়াকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিএনএন জানিয়েছে, প্রবল অনশোর বাতাস মাসের সর্বোচ্চ জোয়ারের সঙ্গে মিলিত হওয়ায় উপকূলীয় বন্যার ঝুঁকি বেড়েছে। শনিবার রাত থেকে রোববার পর্যন্ত উচ্চ জোয়ারের সময় নর্থ ক্যারোলাইনার আউটার ব্যাংকস ও ভার্জিনিয়ার টাইডওয়াটার অঞ্চলে মাঝারি থেকে গুরুতর বন্যা দেখা দিতে পারে। ২০২০ সালের পর থেকে আউটার ব্যাংকে অন্তত দুই ডজনের বেশি সমুদ্রতীরবর্তী বাড়ি বিলীন হয়ে গেছে। সাম্প্রতিক মাসগুলোতেও বেশ কয়েকটি বাড়ি ঝড় ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, ঝড়ের গতিপথে সামান্য পরিবর্তন হলেও প্রভাবের মাত্রা উল্লেখযোগ্যভাবে বদলে যেতে পারে, বিশেষ করে নিউ ইংল্যান্ড অঞ্চলে। তাই সবাইকে সর্বশেষ স্থানীয় আবহাওয়া পূর্বাভাসের দিকে নজর রাখতে বলা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ কোটি টাকা মূল্যের খাস জমি দখল করে জামায়াত আমিরের বহুতল ভবন নির্মাণ পিরোজপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতীদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের ক্ষমতার দাপটে ফাউ খাওয়ার ধুম, বকেয়া টাকা চাইলে ক্যান্টিন বন্ধের হুমকি চবি ছাত্রদল নেতার ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির সুনামগঞ্জে চাঁদাবাজির সময় জামায়াতের রোকন ও দৈনিক সংগ্রামের প্রতিনিধিকে গণধোলাই কুমিল্লায় বিএনপির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধেই মামলা বাসা থেকে মব করে যুব মহিলা লীগ নেত্রী শারমিনকে আটক, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উদ্বেগ ৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ “তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি “ভাত দে কাপড় দে, নইলে গদি ছাইড়া দে”- স্লোগানে প্রকম্পিত প্রেসক্লাব এলাকা চট্টগ্রাম বন্দরের এনসিটির পর এবার সিসিটিও তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির ‘তৈলাক্ত’ পোস্ট: ‘আমিনুল স্যারকে আবারও আহ্বায়ক চাই’ এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’