যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের – বর্ণমালা টেলিভিশন

যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৬ | ৯:০৭ 38 ভিউ
হরমুজ প্রণালির ওপর জ্বালানি নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল কেনার আগ্রহ দেখিয়েছে চীন। বৃহস্পতিবার (১৪ মে) হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। ওয়াশিংটন বলছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক শীর্ষ বৈঠকে হরমুজ প্রণালিকে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য উন্মুক্ত রাখার বিষয়ে একমত হয়েছেন। হোয়াইট হাউসের দাবি, শি জিনপিং প্রণালিটির সামরিকীকরণ এবং এর ব্যবহার নিয়ে কোনো ধরনের টোল আরোপেরও বিরোধিতা করেছেন। তবে বৈঠক নিয়ে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশিত বিবরণে মার্কিন তেল কেনার বিষয়টি উল্লেখ করা হয়নি। এ বিষয়ে বেইজিং আনুষ্ঠানিক কোনো মন্তব্যও দেয়নি। দুই নেতার এই বৈঠক কয়েক ঘণ্টা ধরে চলে এবং এটিকে দুই দেশের সম্পর্কের নতুন দিক নির্ধারণকারী আলোচনা হিসেবে বর্ণনা করেছে চীনা গণমাধ্যম। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও চীন প্রায় ৩০ বিলিয়ন ডলারের কিছু পণ্যে শুল্ক কমানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের জ্বালানি ও কৃষিপণ্য কেনা সম্ভাব্য নতুন বাণিজ্য চুক্তির অংশ হতে পারে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সমঝোতা প্রকাশ করা হয়নি। বাণিজ্যযুদ্ধ চলাকালে আরোপিত ২০ শতাংশ শুল্কের কারণে ২০২৫ সালের মে মাস থেকে চীন যুক্তরাষ্ট্রের কোনো তেল আমদানি করছে না। বিশেষজ্ঞদের মতে, ওই শুল্ক প্রত্যাহার ছাড়া বড় পরিসরে মার্কিন তেল আমদানি পুনরায় শুরু হওয়া কঠিন। জাহাজ চলাচল বিশ্লেষক প্রতিষ্ঠান ভরটেক্সার বিশ্লেষক এমা লি বলেন, বর্তমান শুল্ক বহাল থাকলে মার্কিন তেল অন্যান্য উৎসের তুলনায় বাজারে প্রতিযোগিতামূলক থাকবে না। ২০২০ সালে যুক্তরাষ্ট্র থেকে চীনের তেল আমদানি দৈনিক প্রায় ৩ লাখ ৯৫ হাজার ব্যারেলে পৌঁছেছিল। যা ছিল চীনের মোট আমদানির প্রায় ৪ শতাংশ। তবে ২০২৪ সালে সেই পরিমাণ কমে দৈনিক ১ লাখ ৯৩ হাজার ব্যারেলে নেমে আসে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী বিশ্বকাপে মেসির সর্বাধিক গোলের রেকর্ড, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি ‘মা বাঁচলে আমিও বাঁচবো!’: অর্থাভাবে কি আইসিইউতেই নিভে যাবে মমতাজের জীবনপ্রদীপ? যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ বিটিভিতে খরচের বাম্পার ফলন; আয়ের ৩০ গুণ বেশি খরচ ১৮ হাজার পুলিশেও নিশ্চিত হতে পারছে না সরকার, এবার আওয়ামী লীগ ঠেকাতে সেনা মোতায়েন চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি