যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান – বর্ণমালা টেলিভিশন

যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ October, ২০২৬ | ৮:২৬ 63 ভিউ
যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও জ্বালানি রপ্তানি অব্যাহত রয়েছে ইরানের। গত জুলাই থেকে দেশটি কিছু এলপিজি ও জেট ফুয়েল বাইরে পাঠাতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক শিপিং ইন্টেলিজেন্স ও নিরাপত্তা বিশ্লেষকদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওমান উপকূলে অন্য দেশের জাহাজের আড়ালে শিপ-টু-শিপ ট্রান্সফারের মাধ্যমে ইরান এই রপ্তানি সম্পন্ন করছে। জাহাজ ও স্যাটেলাইট ট্র্যাকিং পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা ইউনাইটেড অ্যাগেইনস্ট নিউক্লিয়ার ইরানের (ইউএএনআই) তথ্য অনুযায়ী, জুলাইয়ের মাঝামাঝি থেকে ইরানের অন্তত আটটি এলপিজি ট্যাঙ্কার ওমান উপসাগর পার হয়েছে। এতে প্রায় ৪১ লাখ ব্যারেল এলপিজি ছিল। এ ছাড়া সেপ্টেম্বরে দেশটির জেট ফুয়েলবাহী একটি ট্যাঙ্কার মিয়ানমারে পৌঁছেছে বলে স্যাটেলাইট চিত্রে নিশ্চিত হওয়া গেছে। এসব ট্যাঙ্কারের অধিকাংশের ওপরই মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা রয়েছে। বিশ্বজুড়ে ইরানের অপরিশোধিত তেল রপ্তানি সেপ্টেম্বরে শূন্যে নেমে এসেছে। এতে অর্থনীতি ভেঙে পড়ার হাত থেকে বাঁচাতে ইরান ছোট ছোট জাহাজে করে প্রক্রিয়াজাত জ্বালানি রপ্তানির পথ বেছে নিয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তাদের নৌ অবরোধকে অত্যন্ত কঠোর দাবি করেছে। তারা জানিয়েছে, গত তিন মাসে তারা ১৩৫টি বাণিজ্যিক জাহাজ ফেরত পাঠিয়েছে এবং চারটি জাহাজ অচল করে দিয়েছে। ফ্লাইট বাতিল ও আকাশচুম্বী খরচের মুখে ইরানিরা মার্কিন নিষেধাজ্ঞা ও চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে ইরানের আকাশপথ যোগাযোগ প্রায় অচল হয়ে পড়েছে। ইরানের বিমান সংস্থাগুলোর পাশাপাশি তাদের সেবা দেওয়া বিদেশি প্রতিষ্ঠানগুলোর ওপর যুক্তরাষ্ট্র নতুন করে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে দুবাই, আজারবাইজান, জর্জিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইরাকসহ একাধিক দেশের সঙ্গে ইরানের সরাসরি ফ্লাইট স্থগিত হয়ে গেছে। এর ফলে সাধারণ ইরানি ও প্রবাসী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কয়েক সপ্তাহ আগেও তেহরান থেকে মাত্র দুই ঘণ্টায় ১০০ থেকে ২০০ ডলারে দুবাই পৌঁছানো যেত। এখন সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় বিকল্প রুটে ইস্তাম্বুল হয়ে ঘুরে যেতে হচ্ছে। এতে সময় লাগছে ১৮ ঘণ্টা পর্যন্ত এবং টিকিটের খরচ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ডলারের বেশি। এতে জরুরি চিকিৎসাসেবা ও ব্যবসার কাজে যাতায়াতকারী মানুষের জীবনযাত্রা থমকে গেছে। আন্তর্জাতিক রুটের ফ্লাইট স্থগিত হওয়ায় দেশটির এয়ারলাইন্সগুলোর আয়ও ধসে পড়েছে। সংঘাতকে পরিবেশগত ধ্বংসযজ্ঞ বললেন পেজেশকিয়ান আর্মেনিয়ায় অনুষ্ঠিত এক প্রকৃতি সম্মেলনে যোগ দিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যের যুদ্ধকে পরিবেশগত ধ্বংসযজ্ঞ বা ইকোসাইড হিসেবে আখ্যা দিয়েছেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপস্থিতিতে তিনি বলেন, গাজা ও পুরো মধ্যপ্রাচ্যে আগ্রাসনের ফলে প্রকৃতির ওপর যে ব্যাপক ক্ষতি হচ্ছে, তা কোনো নির্দিষ্ট সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আন্তর্জাতিক অপরাধের শামিল। পারমাণবিক অস্ত্র ও স্থলবাহিনী না পাঠানোর ঘোষণা ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন স্থলবাহিনী পাঠানো কিংবা পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা তাঁর নেই। তবে ‘মাদার অব অল বম্বস’ বা এমওএবি নামে পরিচিত সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা ব্যবহারের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি তা সরাসরি অস্বীকার করেননি। হরমুজ প্রণালিতে হামলা ও আকাশ প্রতিরক্ষা জোরদার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার পর পারস্য উপসাগরে সামরিক উত্তেজনা বেড়ে গেছে। সেখানে সিঙ্গাপুরের একটি কনটেইনার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিকাণ্ডের পর সেটি ডুবে গেছে। অন্যদিকে, ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি-নিয়া দাবি করেছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের চেয়েও বেশি শক্তিশালী এবং সম্প্রতি তারা একাধিক মার্কিন ড্রোন ভূপাতিত করেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প শ্রমিকদের কারখানায় ফিরে আসার আহ্বান শ্রমমন্ত্রীর খুলনা অঞ্চলে চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের