যুক্তরাষ্ট্রসহ ৮০ দেশে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটে কনস্যুলার সেবার নতুন ফি নির্ধারণ করেছে – বর্ণমালা টেলিভিশন

যুক্তরাষ্ট্রসহ ৮০ দেশে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটে কনস্যুলার সেবার নতুন ফি নির্ধারণ করেছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ April, ২০২৫ | ১১:০৫ 181 ভিউ
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৮০টি দেশে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটে বিভিন্ন ধরনের কনস্যুলার সেবার জন্য আলাদা ফি নির্ধারণ করেছে সরকার। সর্বোচ্চ ফি ধরা হয়েছে ৮৫ ডলার, আর সর্বনিম্ন ১০ ডলার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস ও ফ্লোরিডা, কানাডার অটোয়া ও টরন্টো, ব্রাজিলের ব্রাসিলিয়া, মেক্সিকোর মেক্সিকো সিটি ও সুইজারল্যান্ডের জেনেভার মোট নয়টি মিশনকে প্রথম গ্রুপভুক্ত করে সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে। বিশ্বের ৮০টি দেশে অবস্থিত বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটকে মোট সাতটি অঞ্চলে ভাগ করে কাজগুলোকে তিন ভাগ করে জরুরি সেবা ও সাধারণ সেবার জন্য আলাদা ফি ধরা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অঞ্চলভিত্তিক ফি নির্ধারণের প্রস্তাব সম্প্রতি অর্থ মন্ত্রণালয় অনুমোদন করেছে। গত ২৭ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া প্রস্তাব অনুমোদনের কথা গত ২৪ মার্চ অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মনোয়ারা পারভীন মিতু স্বাক্ষরিত স্মারকে জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিদেশে মিশনগুলোয় সেবাগ্রহীতাদের ধরন ও বাংলাদেশি কর্মীদের অবস্থান বিবেচনায় রেখে এই ফি নির্ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস ও ফ্লোরিডা, কানাডার অটোয়া ও টরন্টো, ব্রাজিলের ব্রাসিলিয়া, মেক্সিকোর মেক্সিকো সিটি ও সুইজারল্যান্ডের জেনেভার মোট নয়টি মিশনকে প্রথম গ্রুপভুক্ত (গ্রুপ–১) করা হয়েছে। গ্রুপ–১ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণ ও বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রতিটির প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৫৫ ডলার ও জরুরি সেবায় ৮৫ ডলার করে নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৪৫ ডলার ও জরুরি সেবায় ৬৫ ডলার নেবে। যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টার, অস্ট্রিয়ার ভিয়েনা, বেলজিয়ামের ব্রাসেলস, ডেনমার্কের কোপেনহেগেন, ফ্রান্সের প্যারিস, জার্মানির বার্লিন, গ্রিসের এথেন্স, ইতালির রোম ও মিলান, নেদারল্যান্ডসের দ্য হেগ, পর্তুগালের লিসবন, স্পেনের মাদ্রিদ ও সুইডেনের স্টকহোমে অবস্থিত ১৫টি মিশনকে দ্বিতীয় গ্রুপভুক্ত (গ্রুপ–২) করা হয়েছে। গ্রুপ–২ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৫৫ ডলার ও জরুরি সেবায় ৮৫ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৩৫ ডলার ও জরুরি সেবায় ৫৫ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ২০ ডলার ও জরুরি সেবায় ৩০ ডলার নেবে। রাশিয়ার মস্কো, রোমানিয়ার বুখারেস্ট, পোল্যান্ডের ওয়ারশ, তুরস্কের আঙ্কারা ও ইস্তাম্বুলে অবস্থিত পাঁচটি মিশনকে তৃতীয় গ্রুপভুক্ত (গ্রুপ–৩) করা হয়েছে। গ্রুপ–৩ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ২৫ ডলার ও জরুরি সেবায় ৪০ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ২৫ ডলার ও জরুরি সেবায় ৪০ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ২০ ডলার ও জরুরি সেবায় ৩০ ডলার নেবে। ভারতের নয়াদিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, আগরতলা ও গুয়াহাটি, পাকিস্তানের ইসলামাবাদ ও করাচি, নেপালের কাঠমান্ডু, ভুটানের থিম্পু ও শ্রীলঙ্কার কলম্বোয় অবস্থিত ১১টি মিশনকে চতুর্থ গ্রুপভুক্ত (গ্রুপ–৪) করা হয়েছে। গ্রুপ–৪ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৫০ ডলার ও জরুরি সেবায় ৭৫ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৩৫ ডলার ও জরুরি সেবায় ৫৫ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ১৫ ডলার ও জরুরি সেবায় ২৫ ডলার নেবে। সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই, কুয়েত, ওমানের মাসকাট, বাহরাইনের মানামা, ইরাকের বাগদাদ, কাতারের দোহা, জর্ডানের আম্মান, বৈরুত, ইরানের তেহরান, মালয়েশিয়ার কুয়ালালামপুর, মালদ্বীপের মালে ও উজবেকিস্তানের তাসখন্দে অবস্থিত ১৫টি মিশনকে পঞ্চম গ্রুপভুক্ত (গ্রুপ–৫) করা হয়েছে। গ্রুপ–৫ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ১০ ডলার ও জরুরি সেবায় ২০ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৩০ ডলার ও জরুরি সেবায় ৫৫ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ১০ ডলার ও জরুরি সেবায় ১৫ ডলার নেবে। চীনের বেইজিং, হংকং ও কুনমিং, জাপানের টোকিও, দক্ষিণ কোরিয়ার সিউল, ব্রুনেইয়ের বন্দর সেরি বেগাওয়ান, মিয়ানমারের ইয়াঙ্গুন ও সিটোয়ে, সিঙ্গাপুর, ভিয়েতনামের হ্যানয়, ইন্দোনেশিয়ার জাকার্তা, ফিলিপাইনের ম্যানিলা, থাইল্যান্ডের ব্যাংকক, অস্ট্রেলিয়ার সিডনি ও ক্যানবেরায় অবস্থিত ১৫টি মিশনকে ষষ্ঠ গ্রুপভুক্ত (গ্রুপ–৬) করা হয়েছে। গ্রুপ–৬ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৫০ ডলার ও জরুরি সেবায় ৭৫ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৩০ ডলার ও জরুরি সেবায় ৪৫ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ২০ ডলার ও জরুরি সেবায় ৩০ ডলার নেবে। আফ্রিকার আলজেরিয়ায় আলজিয়ার্স, মিশরের কায়রো, ইথিওপিয়ার আদ্দিস আবাবা, নাইরোবি, লিবিয়ার ত্রিপোলি, মরিশাসের পোর্ট লুইস, মরক্কোর রাবাত, নাইজেরিয়ায় আবুজা, সুদানের খার্তুম ও দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে অবস্থিত ১০টি মিশনকে সপ্তম গ্রুপভুক্ত (গ্রুপ–৭) করা হয়েছে। গ্রুপ–৭ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ১০ ডলার ও জরুরি সেবায় ২০ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ২০ ডলার ও জরুরি সেবায় ৩০ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ১০ ডলার ও জরুরি সেবায় ১৫ ডলার নেবে। সব গ্রুপের সব মিশন ষষ্ঠ পাতা থেকে অতিরিক্ত প্রতি পাতার জন্য আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে পাঁচ ডলার করে নেবে। এ ছাড়া বাণিজ্যিক কাগজপত্র, শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে নেবে দুই ডলার করে। সরকারি নির্দেশনা অনুযায়ী, সাধারণ সেবায় আবেদনের সর্বোচ্চ তিন কর্মদিবসের মধ্যে ও জরুরি ক্ষেত্রে আবেদনের দিনই অথবা পরবর্তী কর্মদিবসের মধ্যে সেবা দিতে হবে। সব গ্রুপের সব ফি মার্কিন ডলারে ধার্য করা হয়েছে। এই ফি মার্কিন ডলারে বা প্রযোজ্য ক্ষেত্রে স্থানীয় মুদ্রায় নেওয়া যাবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা