যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ – বর্ণমালা টেলিভিশন

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৬ | ৮:৩৫ 14 ভিউ
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে স্থানীয় সময় শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। কর্তৃত্ববাদী শাসন, কঠোর অভিবাসন নীতি ও ইরান যুদ্ধের প্রতিবাদ জানাতে ওই কর্মসূচিতে কয়েক লাখ মানুষ অংশ নিয়েছিলেন। এক বছরেরও কম সময়ের মধ্যে এটি ছিল ট্রাম্পের বিরুদ্ধে তৃতীয় দফার বিক্ষোভ। ‘নো কিংস’ কর্মসূচির আওতায় এর আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, ৫০টি অঙ্গরাজ্যে ৩ হাজার ৩০০টির বেশি ইভেন্টে কমপক্ষে ৮০ লাখ মানুষ সমবেত হন। তবে মার্কিন কর্তৃপক্ষ জাতীয়ভাবে বিক্ষোভকারীর সংখ্যার কোনো আনুমানিক হিসাব দেয়নি। জনবহুল শহর নিউইয়র্কে কয়েক হাজার বিক্ষোভকারী সমবেত হয়েছিলেন। সেখানে ট্রাম্পের কট্টর সমালোচক ও অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো অংশ নিয়ে প্রেসিডেন্টকে স্বাধীনতা ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেন। আটলান্টা থেকে সান দিয়েগোতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দিনের শেষ দিকে আলাস্কার বাসিন্দারাও এতে যোগ দেন। আটলান্টার সমাবেশে মার্ক ম্যাককাহি নামের একজন বলেন, জনগণের সম্মতি ছাড়া কোনো দেশ শাসিত হতে পারে না। বিক্ষোভকারীরা এখানে জড়ো হয়েছে, কারণ তারা মনে করছে যুক্তরাষ্ট্রের সংবিধান নানাভাবে হুমকির মুখে। পরিস্থিতি আর স্বাভাবিক নেই। অনেক কিছু ঠিকঠাক চলছে না। রাজধানী ওয়াশিংটন ডিসিতে কয়েক হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। তাদের অনেকের হাতে থাকা ব্যানারে ট্রাম্পের ক্ষমতা ছাড়ার দাবি ও ফ্যাসিবাদ রুখে দেওয়ার আহ্বান লেখা ছিল। ৬৭ বছর বয়সী রবার্ট পাভোসেভিচ বলেন, ট্রাম্প একের পর এক মিথ্যা বলেই যাচ্ছেন। অথচ কেউ কিছু বলছে না। মার্কিনিরা বর্তমানে এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধের চাপ, পোপের সঙ্গে বিরোধ—ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান