ম্যাগুয়্যারের গোলে ১৬ বছর পর অ্যানফিল্ডে লিভারপুলকে হারালো ম্যানইউ – বর্ণমালা টেলিভিশন

ম্যাগুয়্যারের গোলে ১৬ বছর পর অ্যানফিল্ডে লিভারপুলকে হারালো ম্যানইউ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৫ | ৬:৫২ 53 ভিউ
হ্যারি ম্যাগুয়্যারের শেষ মুহূর্তের গোলেই দীর্ঘ ১৬ বছর পর অ্যানফিল্ডে জয়ের স্বাদ পেল ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার রাতে লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে ঐতিহাসিক এই জয় তুলে নেয় রুবেন অ্যামোরিমের দল। ম্যাচের শুরুতেই ব্রায়ান এমবেউমোর দারুণ গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ম্যাচের মাত্র এক মিনিটের মাথায় পাওয়া এই গোলই নির্ধারণ করে দেয় প্রথমার্ধের গতি। এরপর লিভারপুলের কোডি গাকপো ও ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ দু’জনেই পোস্টে বল লাগিয়ে সুযোগ হারান। বিরতির পর গাকপো আরও একবার পোস্টে শট নেন, কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি তাকে। ৭৮ মিনিটে ফেদেরিকো চিয়েসার নিখুঁত পাস থেকে গাকপো অবশেষে গোল করেন, ম্যাচে সমতা ফেরান লিভারপুল। তবে শেষ হাসি হাসে ইউনাইটেড। ৮৪ মিনিটে ফার্নান্দেজের ক্রস থেকে হেডে গোল করে দলকে জয় এনে দেন অধিনায়ক ম্যাগুয়ার। এই জয়ে ২০০৯ সালের পর প্রথমবার অ্যানফিল্ডে জয়ের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, আর্নে স্লটের লিভারপুল সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চতুর্থ পরাজয়ের মুখ দেখল। এই ফলাফলে প্রিমিয়ার লিগের শীর্ষ ছয়ে টিকে থাকার লড়াইয়ে নতুন করে গতি পেল ইউনাইটেড, আর লিভারপুলের জন্য তা হয়ে উঠল আত্মবিশ্বাস হারানোর আরেকটি রাত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার