হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৭ এপ্রিল, ২০২৬
৫:৩১ পূর্বাহ্ণ
38 ভিউ

হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৬ | ৫:৩১ 38 ভিউ
নাটোরে সাত বছর বয়সি এক শিশুর সশরীরে আদালতে হাজির হয়ে জামিন নেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বিচারক মামলার বাদীকে আদালতে তলব করেছেন। রোববার (২৬ এপ্রিল) দুপুরে নাটোরের নারী ও শিশু আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম শিশুটির জামিন মঞ্জুর করেন। আইনজীবীর দেওয়া তথ্য ও কাগজপত্র পরীক্ষা করে বিচারক আসামির বয়স ৭ বছর ৭ মাস ২ দিন নির্ধারণ করেন। গুরুদাসপুর থানার ওসির নিবন্ধিত প্রাথমিক তথ্য বিবরণীতে শিশুটির বয়স ২১ বছর লেখা থাকা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন। এছাড়া শিশুটির পক্ষে কাউকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ নিয়েও বিচারক প্রশ্ন করেন। পরে তিনি শিশুটিকে ৫০০ টাকা জামানতে একজন আইনজীবীর জিম্মায় জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে বিচারক মামলার বাদী শাহানুর রহমানকে আগামী ধার্য তারিখে সশরীরে আদালতে হাজির হওয়ার জন্য তলব করেন। দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিশুর নাম কিভাবে অভিযুক্তদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আসামিপক্ষের আইনজীবী শামীম উদ্দীন প্রামাণিক বলেন, বাদী জেনেশুনে আক্রোশবশত শিশুটির বয়স ২১ বছর দেখিয়ে এজাহার দায়ের করেছেন। জন্মনিবন্ধন অনুসারে তার বয়স ৭ বছর ৭ মাস ২ দিন। বয়স নিশ্চিত হওয়ার পর আদালত তার জামিন মঞ্জুর করেছেন। শিশুটির বাবা শাহজাহান আলী বলেন, আমার ছেলে মামলার কথিত ঘটনা সম্পর্কে কিছুই জানে না। ঘটনার সময় সে স্কুলের ক্লাশে ছিল, যা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিখিতভাবে নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মামলার বাদী শাহানুর রহমান বলেন, মামলার সময় আমরা অনুমান করে তার বয়স ২১ বছর লিখেছিলাম। তবে তার বয়স ১৫ বছর তো হবেই। আমার ছেলেকে মারপিট করা হয়েছে। আমার আহত ছেলে যার যার নাম বলেছে, তাদেরকে আমি আসামি করেছি। স্থানীয়রা জানান, জেলার গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা এলাকায় গত ৯ এপ্রিল পূর্ব বিরোধের জেরে হামলা ও সংঘর্ষে কয়েকজন আহত হয়। পরে ১০ এপ্রিল গুরুদাসপুর থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় একাধিক অভিযুক্তের নামের সঙ্গে একই এলাকার শাহজাহান আলীর ছেলে মো. হুসেন নামে ৭ বছর বয়সি ওই শিশুর নামও আসামি হিসেবে উল্লেখ করা হয়। এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শরীফুল হক মুক্তা বলেছেন, সাত বছরের একটি বাচ্চা কী করে এমন মামলার আসামি হতে পারে? সঠিকভাবে যাচাই-বাছাই করলে এ ধরনের ঘটনা ঘটতো না। পুলিশকে আরও সতর্ক হওয়া উচিত ছিল। এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি মো. মনজুরুল আলম বলেন, মামলার বাদী মিথ্যার আশ্রয় নিয়ে শিশুটির বয়স এজাহারে ২১ বছর লেখায় এ ঘটনা ঘটেছে, তবে অভিযুক্তরাও বিষয়টি পুলিশকে অবগত করেনি। পুলিশ মামলার তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন প্রদানের সময় অবশ্যই শিশুটির নাম মামলা থেকে বাদ দিয়ে দেবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা