মিসরে দানখয়রাতে চলছে গাজা শরণার্থীদের দিন – বর্ণমালা টেলিভিশন

মিসরে দানখয়রাতে চলছে গাজা শরণার্থীদের দিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৫ | ১১:০৪ 119 ভিউ
মিসরে দানখয়রাতে চলছে গাজা শরণার্থীদের দিন। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অর্থের ব্যবস্থা করা হচ্ছে। কায়রোতে গাজার উদ্বাস্তুদের সাহায্যকারী এমন একজন স্বেচ্ছাসেবক আমিরা। তিনি খাদ্য ও সাহায্য প্যাকেজ পাঠানোর জন্য একটি স্থানীয় গ্রুপে যোগ দিয়েছিলেন। তারই মতো আরও একজন স্বেচ্ছাসেবক রায়া বলেছেন, কিছু ক্ষেত্রে মানুষ আমাদের কাছে তাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য সাহায্য করার জন্য ভিক্ষা চায়। দ্য গার্ডিয়ান। যুদ্ধ শুরুর প্রথম ৩৮ দিনে রায়ার গ্রুপ ৩০ হাজার ডলারের বেশি সংগ্রহ করেছে। যার বেশির ভাগই আবাসন এবং ওষুধের জন্য সংগ্রহ করা হয়েছে। তারা সম্মিলিতভাবে ১০০টি পরিবারের মধ্যে সহায়তা বিতরণ করেছে। গাজায় যুদ্ধ শুরুর পর মিসরে চলে আসা এমন একজন রানিয়া। কায়রোতে আসার জন্য তিনি তার সব গহনা বিক্রি করে দিয়েছিলেন। উত্তর গাজায় ভারী গোলাবর্ষণের পর জীবন বাঁচাতে পালিয়ে আসে তার পুরো পরিবার। এরপর গাজায় আশ্রয় শিবিরে ছিলেন তারা। দীর্ঘ তিন মাস পর, তিনি সীমান্ত শহর রাফাহতে নিজের আংটি, সোনার ব্রেসলেট এবং নেকলেস বিক্রি করে ১৫ হাজার ডলার দিয়ে মিসরে আসতে হয় তাকে। বর্তমানে রানিয়া এবং তার পরিবার কায়রোতে একটি অ্যাপার্টমেন্টের জন্য খাবার এবং ভাড়া দেওয়ার জন্য তৃণমূল দাতব্য সংস্থার ওপর নির্ভর করছে। এটি তার পুরোনো জীবনের সম্পূর্ণ বিপরীত। রানিয়া বলেন, এর আগে তার স্বামী একটি সাহায্য সংস্থার জন্য কাজ করে ভালো বেতন পেতেন। তাদের দুটি বাড়ি, দুটি গাড়ি ছিল। তার সন্তানরা বিশ্ববিদ্যালয়ে পড়ত। এখন সেগুলো সবই অতীত। রানিয়ার মতো এমন আরও অনেক পরিবার যুদ্ধের পর মিশরে আশ্রয় নিয়েছে। রানিয়া বলেন, ‘মিসরে জীবন সহজ নয়। আমরা এখানে থাকতে চাই না, তবে আমরা ছেড়েও যেতে চাই না। মাঝে মাঝে আমরা দেশত্যাগের কথা ভাবি। কিন্তু যখনই আমরা বিষয়টি নিয়ে আসি, আমরা সবাই আমাদের হৃদয়ে জানি যে আমরা কেবল গাজায় ফিরে যেতে চাই।’ মিসরীয় কর্তৃপক্ষ বলছে, ৮৩ হাজারেরও বেশি মানুষ গাজা ছেড়েছে। এরপর থেকে বেশিরভাগই অন্য দেশে ভ্রমণ করেছে। কিন্তু স্বেচ্ছাকর্মীরা বলছেন ত্রাণ সাহায্যের অপ্রতুলতা সত্ত্বেও হাজার হাজার ফিলিস্তিনি মিসরে আশ্রয় নিচ্ছেন। যদিও গাজা থেকে মিসরে ভ্রমণ প্রাথমিকভাবে একাধিক সংস্থার ভিন্ন ভিন্ন মূল্য চার্জ করত। একক কোম্পানি সীমান্ত ক্রসিংয়ে একজন প্রাপ্তবয়স্কের জন্য ৫ হাজার ডলার এবং প্রতিটি শিশুর জন্য ২৫০০ ডলার নিয়ে থাকে। একজন মিসরীয় অ্যাক্টিভিস্টের মতে, হালা কনসাল্টিং এবং ট্যুরিজম ‘এখন গাজা থেকে বের হয়ে আসার একমাত্র উপায়’।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন