মিরপুরে ফেরার লড়াই চলছে তাসকিন-মোস্তাফিজদের – বর্ণমালা টেলিভিশন

মিরপুরে ফেরার লড়াই চলছে তাসকিন-মোস্তাফিজদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ | ১১:০০ 188 ভিউ
বাংলাদেশ টেস্ট দল এখন শ্রীলংকায়। সাদা বলের ক্রিকেটাররা অনুশীলন করছেন মিরপুরে। রয়েছেন ইনজুরি থেকে ফেরার লড়াই করা তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে গোড়ালির ইনজুরিতে পড়েন তাসকিন। ইংল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে এসে পুনর্বাসন প্রক্রিয়া চলছে তার। আইপিএলে খেলতে গিয়ে আঙুলে চোট পান মোস্তাফিজ। তার বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে চিড় ধরা পড়ে। পাকিস্তান সফরে গোড়ালিতে চোট পান শরীফুল। চলমান শ্রীলংকা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তাদের ফেরার সম্ভাবনা রয়েছে। যদিও মোস্তাফিজ ও তাসকিনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আরও কিছুদিন সময় লাগবে বিসিবির। তিন পেসারের ইনজুরি নিয়ে কাল বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, ‘মোস্তাফিজের চোট সারতে ২১ দিনের মতো সময় লাগে। এখনো কয়েকদিন বাকি। আশা করি কোনো সমস্যা হবে না।’ তিনি বলেন, ‘তাসকিন ইংল্যান্ডে চিকিৎসক দেখিয়েছে। তার উন্নতি হয়েছে ৭০ ভাগ। আরও এক সপ্তাহ গেলে বোঝা যাবে। শরীফুল ঠিক আছে।’ পুরো ছন্দে না হলেও নেটে বোলিং করতে দেখা যাচ্ছে তাসকিনকে। শনিবার মোস্তাফিজ বল নিয়ে রানআপ করেছেন। অনুশীলনে ঘাম ঝরিয়েছেন শরীফুলও। তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, তানজিম হাসান, নাঈম শেখরা অনুশীলন করেছেন। ছিলেন কোচ মিজানুর রহমান। এদিকে কাল ক্র্যাচে ভর করে মিরপুরে এসেছিলেন আলিস আল ইসলাম। এই স্পিনার বিসিবির অর্থায়নে উন্নত চিকিৎসা নিয়েছেন। তার বাঁ পায়ের হাঁটুতে ছিল ব্যান্ডেজ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী