মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল আজ ঢাকায় আসছে – বর্ণমালা টেলিভিশন

মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল আজ ঢাকায় আসছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:০০ 74 ভিউ
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ২০ শতাংশ পাল্টা শুল্ক কমানো ও বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে আলোচনা করতে রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় আসছে একটি উচ্চপর্যায়ের মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল। তিন দিনের এই সফরে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে ইউএসটিআর-এর সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি প্রাথমিক খসড়া চুক্তি তৈরি হয়েছিল। ঢাকায় সফরের সময় উভয় পক্ষের মধ্যে খসড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও দর কষাকষি হবে। এরপরই খসড়াটি চূড়ান্ত রূপ পাবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর আগে জানিয়েছিলেন যে, ২০ শতাংশ পাল্টা শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামানোর বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইউএসটিআর-এর সঙ্গে আলোচনার ভিত্তিতে তৈরি খসড়া চুক্তিতে উভয় পক্ষের সম্মতি পাওয়া গেলে তা সংশোধন করে চূড়ান্ত করা হবে। তারা আশা করছেন এই সফরের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!