মান্নাত’-এর অন্দরসজ্জা বদলানোর কাজ চলছে – বর্ণমালা টেলিভিশন

মান্নাত’-এর অন্দরসজ্জা বদলানোর কাজ চলছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ | ৯:৫৪ 99 ভিউ
বলিউডের বাদশা শাহরুখ খানের বিলাসবহুল জীবনযাপন সম্পর্কে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এবার সেই কৌতূহল বাড়িয়ে দিলেন তিনি। পৃথিবীর বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার বাড়ি। যদিও তার মুম্বাইয়ের বাড়ি মান্নাত সেই শহরের প্রায় দর্শনীয় স্থানের তকমা আদায় করেছে। ভারত ছাড়া দুবাই, লন্ডন, ক্যালিফোর্নিয়াসহ একাধিক শহরে তার বাড়ি রয়েছে। যুক্তরাষ্ট্র্র্রের লস অ্যাঞ্জেলসে তার যে বাড়ি রয়েছে, সেটি ভাড়া দেন শাহরুখ। অবসর যাপন করতে সে বাড়িতে থাকতে পারেন যে কেউ। তার জন্য কত টাকা খরচ হবে? শাহরুখের লস অ্যাঞ্জেলেসের বাড়ির নাম ‘গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা’। সান্তা মনিকা থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ। এ বাড়ি সাদা ও বেজ রঙের থিমে সজ্জিত। বৈঠকখানার ঘরে বিরাট সোফা, এক পাশে বই পড়ার ব্যবস্থা। বাড়ির বিভিন্ন দেওয়াল সজ্জিত বিরাট বিরাট দামি আয়নায়। রয়েছে তাক লাগানো সব ঝাড়বাতি। এ ছাড়াও রয়েছে জাকুজি, সুইমিং পুল। মোট ছয়টি কামরার এ ভিলাতে মাঝেমধ্যে অবসর কাটাতে আসেন বলিউডের বাদশা। অভিনেতার এ বাড়িতে তাই থাকার খরচ নেহাত কম নয়। এ বাড়ির প্রতি রাতে ভাড়া ১ লাখ ৯৬ হাজার টাকা। অনুশকা শর্মার সঙ্গে যখন ‘হ্যারি মেট সেজল’ ছবির শুটিং করছিলেন, সেই সময় বেশ অনেকটা সময় পুরো টিমের সঙ্গে এই বাড়িতেই কাটিয়েছিলেন শাহরুখ। এ দিকে শাহরুখ সম্প্রতি তার বান্দ্রার সমুদ্রমুখী বাড়ি থেকে বেরিয়ে মুম্বাইয়ের পালি হিলের একটি আবাসনে গিয়ে উঠেছেন। বিরাট অঙ্ক দিয়ে ভাড়া নিয়েছেন সেই আবাসন। মান্নাত’-এর অন্দরসজ্জা নাকি একেবারে বদলে যাবে। সেই সংক্রান্ত কাজ শুরু হবে বাড়িতে। তাই আপাতত ওই বাড়ি ছেলে পালি হিলের বাড়িতে থাকবে খান পরিবার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২ হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না: ইরান হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা গণমাধ্যমে যৌন হয়রানি রোধে তিন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই