মাধবদীতে ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে তিনদিন আটকে রেখে গণধর্ষণ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫
১০:৪৮ পূর্বাহ্ণ
177 ভিউ

মাধবদীতে ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে তিনদিন আটকে রেখে গণধর্ষণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ | ১০:৪৮ 177 ভিউ
মাধবদীতে ২৮ বছর বয়সি ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে তিনদিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার বিকালে ইকবাল নামে একজনকে আটক করেছে মাধবদী থানা পুলিশ। গত ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি ওই গৃহবধূকে মাধবদী থানাধীন পাচদোনা মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংকের পাশে ৭ তলা বিল্ডিংয়ের ২য় তলার একটি রুমে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে গণধর্ষণ করার অভিযোগ করেন ভুক্তভোগী অন্তঃসত্ত্বা। পরে শুক্রবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে মাধবদী থানা পুলিশ। জানা যায়, ভুক্তভোগী নারী মাধবদী থানাধীন মোহাম্মদ আলীর বাড়ির ভাড়াটিয়া আর আটককৃত ইকবাল পাচদোনা ইউনিয়নের আসমান্দীচর এলাকার জয়নালের ছেলে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন বলেন, ওই ভিকটিম শুক্রবার রাতে মাধবদী থানায় হাজির হয়ে পুলিশকে জানায় তার স্বামীকে জেল থেকে বের করার নামে উকিল সেজে ইকবাল নামে এক ব্যক্তি তাকে বিভিন্ন লোভ দেখিয়ে চারজন মিলে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে তিন দিন আটক রেখে ওই বিল্ডিংয়ে এনে পালাক্রমে ধর্ষণ করে। পরে পুলিশ শুক্রবার রাতে আটক রাখা স্থান পরিদর্শন করেন। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় ভিকটিম বাদি হয়ে দুজনের নাম উল্লেখ করে এবং তিনজন অজ্ঞাত দিয়ে মামলা দায়ের করে। পরে ১নং আসামি ইকবালকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ