মাচাদোকে নোবেল দেওয়ায় ফৌজদারি অভিযোগ দায়ের অ্যাসাঞ্জের – বর্ণমালা টেলিভিশন

মাচাদোকে নোবেল দেওয়ায় ফৌজদারি অভিযোগ দায়ের অ্যাসাঞ্জের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫ | ৫:৫৫ 106 ভিউ
সুইডেনে নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। অভিযোগ অনুযায়ী, মারিয়া কোরিনা মাচাদোকে শান্তিতে নোবেল দেওয়াটা ‘তহবিলের অপব্যবহার’ ও ‘যুদ্ধাপরাধে সহায়তা’র শামিল। ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের স্বীকৃতি হিসেবে গত অক্টোবরে মাচাদোকে নোবেল পুরস্কার দেওয়া হয়। তিনি দেশটির বিরোধী দলীয় নেত্রী। সম্প্রতি অ্যাসাঞ্জ তাঁর অভিযোগে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপে মাচাদোর সমর্থনের কথা উল্লেখ করেছেন। ভেনেজুয়েলার সঙ্গে টানাপোড়েনের মধ্যে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার উপকূলবর্তী জলসীমায় ব্যাপক আকারে নৌ ও বিমান বাহিনী মোতায়েন করেছে। ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে মাদক বহনের অভিযোগে হামলা চালিয়েছে ছোট ছোট নৌকায়। এতে এ পর্যন্ত প্রায় ১০০ জন নিহত হয়েছেন। জুলিয়ান অ্যাসাঞ্জের ভাষ্য, মাচাদোর পুরস্কার পাওয়াটা আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালের উইল লঙ্ঘন করেছে। উইলে বলা হয়েছিল, শান্তি পুরস্কার দেওয়া হবে সেই ব্যক্তিকে, যিনি জাতিগুলোর মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, স্থায়ীভাবে সেনাবাহিনী বিলোপ বা হ্রাসে এবং শান্তি সম্মেলন আয়োজন ও প্রসারে সর্বাধিক কাজ করেছেন। অ্যাসাঞ্জ দাবি করেছেন, মাচাদোর জন্য ঘোষিত ১১ মিলিয়ন ক্রোনার (প্রায় ১.১৮ মিলিয়ন ডলার) পুরস্কারের অর্থ জব্দ করা হোক। উইকিলিকসের দাবি, এই অর্থ দাতব্যের বদলে আগ্রাসন, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধে সহায়তার কাজে ব্যবহারের ঝুঁকি আছে। সুইডেনের পুলিশ অভিযোগটি গ্রহণের কথা নিশ্চিত করেছে। এটি অর্থনৈতিক অপরাধ কর্তৃপক্ষের কাছেও জমা দেওয়া হয়েছে। তবে সংস্থাটি জানিয়েছে এটি তাদের এখতিয়ারভুক্ত নয়। অ্যাসাঞ্জের অভিযোগ প্রসঙ্গে মন্তব্য জানতে নোবেল কমিটির সঙ্গে যোগাযোগ করেছে এএফপি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন