মাকে মারধর করায় গণপিটুনিতে যুবক নিহত

মাকে মারধর করায় গণপিটুনিতে যুবক নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ৮:২০ 137 ভিউ
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় নেশার টাকার জন্য নিজের মাকে মারধরের ঘটনায় এলাকাবাসীর গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুর হাট বাঘাইরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবু সদর উপজেলার রামচন্দ্রপুর বগিপাড়ার মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাবু দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত। প্রায়ই টাকার জন্য তার মাকে মারধর করত। নেশার টাকা না দেওয়ায় সকালে মাকে মারধর করে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে বাড়ি ফিরলে তার বাবাসহ এলাকার মানুষ মিলে তাকে মারধর শুরু করেন। এতে গণপিটুনিতে মারা যান বাবু। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, নিহত বাবু সকালে তার মাকে মেরে বাড়ি থেকে বের হয় আসে। পরে রাত সাড়ে ৮টার দিকে বাবাসহ কয়েকজন মিলে তাকে মারধর করে। একপর্যায়ে বাবু ঘটনাস্থলে মারা যায়। তিনি আরও বলেন, বাবু দীর্ঘদিন ধরে মাদকসেবনে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সপ্তাহের শুরুতে বড় দর পতন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর পুরস্কারের রাতে তারকাদের চোখধাঁধানো উপস্থিতি বাংলাদেশের জন্য ভারতেই ভেন্যু বদলের পথে আইসিসি নির্বাচনে ৫১ দলের ৩০টিতেই নেই নারী প্রার্থী ৫ বছরের বেশি পুরোনো গাড়ি আমদানি করা যাবে ফসলি জমি কেটে খাল খনন পরিবারসহ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর পালানোর গুঞ্জন, বিক্ষোভে নতুন মাত্রা বিক্ষোভে উত্তাল ইরান, ইসরায়েলে হাই অ্যালার্ট জারি খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা জানাল ইরানি দূতাবাস টেকনাফে শিশু গুলিবিদ্ধ, সশস্ত্র গ্রুপের ৫০ সদস্য আটক এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে দ্বিতীয় পর্বের ভোট চলছে যেভাবেই হোক, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র দখল করবেই : ট্রাম্প আমেরিকানদের খুব দ্রুত ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ ফিলিস্তিনিদের নতুন দেশে পাঠানোর গোপন নীলনকশা