মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে একজন আহত

মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে একজন আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫ | ৬:৪৭ 17 ভিউ
রাজধানীর মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে মো. নাজিমুদ্দিন (৪২) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে মহাখালীর টিবি গেটের পাশে নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউট এলাকায় এ ঘটনা ঘটে। নাজিমুদ্দিন নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউটের কনস্ট্রাকশন সাইটের ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। ওই প্রকল্পে চাঁদা দাবিকে কেন্দ্র করে এই গুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নাজিমুদ্দিনের ছোট ভাই আজিমউদ্দিন জানান, তার ভাই মহাখালীতে নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউটের সাইট ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। আজ বিকেলে সন্ত্রাসীরা সেখানে গিয়ে একজন প্রকৌশলীকে খুঁজছিল। এ সময় তারা নাজিমুদ্দিনকে মারধর করে এবং তার পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নাজিমুদ্দিনের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানপুরে। তিনি রাজধানীর নাখালপাড়ায় থাকেন। বনানী থানার ওসি খালিদ মুনসুর আজ রাত সোয়া ৯টায় বলেন, গুলির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাডভান্স পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ সেন্টারে ভর্তি কার্যক্রম শুরু পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নামছে দুদক মিয়ানমার রোহিঙ্গাদের জীবনে নরক সৃষ্টি করেছে: গাম্বিয়া এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা বিক্ষোভ ‘নিয়ন্ত্রণের’ দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপেও রাজি রাজধানীতে আজ কোথায় কী মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি ভোট দেন না যে গ্রামের নারীরা অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ গিলে খাচ্ছে ফসলি জমি মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন সপ্তাহের শুরুতে বড় দর পতন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর