ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র : মাদুরো

ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র : মাদুরো

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৫ | ৬:৪৯ 55 ভিউ
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘যুদ্ধের উস্কানি’ দেওয়ার অভিযোগ করেছেন। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েনের পর শুক্রবার (২৪ অক্টোবর) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে মাদুরো বলেন, তারা নতুন এক চিরস্থায়ী যুদ্ধ তৈরি করছে। তারা বলেছিল আর কোনো যুদ্ধে জড়াবে না, অথচ এখন নিজেরাই যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে। পেন্টাগন জানিয়েছে, লাতিন আমেরিকায় মাদক পাচারকারী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান চালাতে একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পাঠানো হয়েছে। তবে এ পদক্ষেপ যুদ্ধের আশঙ্কা আরও বাড়িয়েছে। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া সামরিক অভিযানে ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান ও ৮টি মার্কিন নৌযান অংশ নিচ্ছে। ট্রাম্প বলেছেন, এই অভিযান ‘মাদক-সন্ত্রাসীদের’ বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত ১০টি নৌযানে চালানো হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের পরিবার ও সরকারের দাবি, তাদের মধ্যে অনেকেই বেসামরিক জেলে ছিলেন। ওয়াশিংটন আরও জানিয়েছে, ভেনিজুয়েলার উপকূলের কাছে ট্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। এ সময় মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস গ্র্যাভলি পোর্ট অব স্পেনে নোঙর করবে এবং মেরিন সেনারা যৌথ প্রশিক্ষণ পরিচালনা করবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সপ্তাহের শুরুতে বড় দর পতন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর পুরস্কারের রাতে তারকাদের চোখধাঁধানো উপস্থিতি বাংলাদেশের জন্য ভারতেই ভেন্যু বদলের পথে আইসিসি নির্বাচনে ৫১ দলের ৩০টিতেই নেই নারী প্রার্থী ৫ বছরের বেশি পুরোনো গাড়ি আমদানি করা যাবে ফসলি জমি কেটে খাল খনন পরিবারসহ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর পালানোর গুঞ্জন, বিক্ষোভে নতুন মাত্রা বিক্ষোভে উত্তাল ইরান, ইসরায়েলে হাই অ্যালার্ট জারি খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা জানাল ইরানি দূতাবাস টেকনাফে শিশু গুলিবিদ্ধ, সশস্ত্র গ্রুপের ৫০ সদস্য আটক এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে দ্বিতীয় পর্বের ভোট চলছে যেভাবেই হোক, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র দখল করবেই : ট্রাম্প আমেরিকানদের খুব দ্রুত ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ ফিলিস্তিনিদের নতুন দেশে পাঠানোর গোপন নীলনকশা