ভূমিকম্পে কাঁপল তুরস্ক – বর্ণমালা টেলিভিশন

ভূমিকম্পে কাঁপল তুরস্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৫ | ৯:০৯ 62 ভিউ
তিন মাসেরও কম সময়ের ব্যবধানে পশ্চিম তুরস্কের সিনদিরগি শহরে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এবারের কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তুরস্কের জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) জানিয়েছে, স্থানীয় সময় গত সোমবার রাত পৌনে ১১টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। কম্পন শুধু সিনদিরগিতেই নয়, দেশটির অর্থনৈতিক কেন্দ্র ইস্তাম্বুল ও জনপ্রিয় পর্যটন নগর ইজমিরেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া বলেছেন, ‘ভূমিকম্পের পর তিনটি ভবন ও একটি দোকান থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়। পরে সেগুলো ধসে পড়ে। তবে এতে কেউ হতাহত হননি।’ এর আগে গত ১০ আগস্ট একই মাত্রার একটি ভূমিকম্প হয় সিনদিরগি শহরে। এতে একজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছিলেন। শহরটির অবস্থান তুরস্কের পাহাড়ি অঞ্চলে। ইজমির শহর থেকে এর দূরত্ব প্রায় ১৩৮ কিলোমিটার। তুরস্ক ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়ে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। নিহত হন অন্তত ৫৩ হাজার মানুষ। এতে রাজধানী আঙ্কারার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সূত্র: আনাদোলু এজেন্সি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প