‘ভুয়া পুলিশ’ অভিহিত করে এক এসআইকে হেনস্থা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১ মার্চ, ২০২৫
৬:৫১ অপরাহ্ণ
138 ভিউ

‘ভুয়া পুলিশ’ অভিহিত করে এক এসআইকে হেনস্থা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ | ৬:৫১ 138 ভিউ
চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে ‘ভুয়া পুলিশ’ অভিহিত করে এক এসআইকে হেনস্থা করেছে ‘উচ্ছৃঙ্খল’ কিছু যুবক। হেনস্তার শিকার হওয়া এসআইয়ের নাম মো. ইউসুফ আলী। নৌপুলিশ থেকে ২০ ফেব্রুয়ারি তিনি পতেঙ্গা থানায় যোগ দেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর পতেঙ্গা থানার আউটার রিং রোডে সমুদ্রসৈকত এলাকায় এ ঘটনা ঘটেছে। যুবকরা এসআই ইউসুফকে ‘ভুয়া পুলিশ’ অভিহিত করে ওয়াকিটকি, মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। এ সময় চেঁচামেচি শুনে আশপাশের লোকজন এসে হেনস্তাকারীদের দুজনকে ধরে পুলিশে সোপর্দ করে। এসআই ইউসুফ আউটার রিং রোডে চেকপোস্টে ডিউটি করছিলেন। আটক দুজন হলেন সাইমন (২৭) ও আলী ইমাদ (২২)। পুলিশ জানায়, সৈকতে বসে কয়েকজন যুবক মাদক সেবন করছে বলে তথ্য আসে ট্রিপল নাইনে (৯৯৯)। সেখানে আউটার রিং রোডে চেকপোস্টে ডিউটি করছিলেন এসআই ইউসুফ। ট্রিপল নাইনের তথ্যে তিনি এগিয়ে গেলে দুই যুবক প্রথমে তাকে ভুয়া পুলিশ বলে চেঁচামেচি শুরু করেন। এরপর তারা নিজেদের আরও লোকজন সেখানে নিয়ে আসে ৷ নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-মিডিয়া) মাহমুদা বেগম জানান, ইউনিফর্ম পরা একজন পুলিশ সদস্য হেনস্থার শিকার হচ্ছেন দেখে সমুদ্রসৈকত এলাকার লোকজন সেখানে যান। তারা হেনস্থাকারীদের দুজনকে ধরে পিটুনি দেন৷ এ ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত