ভিউ বাড়াতে ইউটিউব নিয়ে এসেছে নতুন ফিচার – বর্ণমালা টেলিভিশন

ভিউ বাড়াতে ইউটিউব নিয়ে এসেছে নতুন ফিচার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫ | ৫:৪৩ 117 ভিউ
আপনার মন ভালো থাকুক কিংবা খারাপ তাতে কোনো সমস্যা নেই, যদি সঙ্গে থাকে একটি মোবাইল আর থাকে ইউটিউব। এটি এখন আপনার প্রতিদিনের নিত্যসঙ্গী। আর সে কারণে বিশ্বজুড়ে এর জনপ্রিয়তাও তুঙ্গে। আপনি মন খারাপ হলেই ঢুকে পড়েন ইউটিউবে। এ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে যখন খুশি গান শুনতে পারেন, আবার যখন খুশি দেখতে পারেন সিনেমাও। এমনকি পড়ালেখার প্রয়োজনীয় টিউটোরিয়ালও অনায়াসে অধ্যবসায় করতে পারেন। আবার বিভিন্ন ধরনের গাছে ভালো ফলন কীভাবে আসবে সেই পরামর্শও পেতে পারেন। এককথায় বলা যেতে পারে— ইউটিউব আপনার পরামর্শদাতা। এটা শুধু পরামর্শদাতা হিসাবেই নয়, আপনি চাইলে এ থেকে মাসে লাখ লাখ ডলারও ইনকাম করতে পারেন। একশ্রেণির মানুষ এখন এভাবেই ইউটিউবে প্রতিদিন মাসে হাজার হাজার ডলার আয় করছেন। এ জন্য কনটেন্ট ক্রিয়েটরদের দিকে বাড়তি নজরও রাখে ইউটিউব। তাদের আয় যেন আরও বাড়তে পারে, সে জন্য নানান সুবিধাও যুক্ত করছে তারা। আজকের এই ফিচারের মাধ্যমে দর্শকরা প্রতি সপ্তাহে তাদের পছন্দের তিনটি ভিডিও হাইপ করতে সক্ষম হবেন। প্রতিটি হাইপের জন্য কিছু পয়েন্ট নির্ধারণ করে দিয়েছে, যা ভিডিওটিকে লিডারবোর্ডে স্থান তৈরি করতে সাহায্য করবে। আর ফিচারটি নির্মাতাদের লিডারবোর্ডে এগিয়ে যেতে সহায়তা করবে। হাইপ করা ব্যাজটি ভিডিওগুলোতে দেখানো হবে। ব্যবহারকারীদের কাছে শুধু হাইপ করা ভিডিও দেখার জন্য একটি ফিল্টারও থাকবে। ভিডিওর নিচে লাইক বোতামের কাছে একটি পৃথক বোতাম পাবেন, যেখানে ক্লিক করে ভিডিওটি হাইপ করতে পারবেন। এই বৈশিষ্ট্যটি শুধু সেই নির্মাতাদের জন্য কাজ করবে, যাদের ফলোয়ার সংখ্যা ৫ লাখের কম। আর এ ফিচারের মাধ্যমে তাদের ভিডিওতে ফলোয়ার ও ভিউ আরও বাড়বে। ইউটিউব বিশ্ববাজারের জন্য তার হাইপ বৈশিষ্ট্যটি চালু করেছে, যা নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই কাজে আসবে। যারা ভিডিওটি হাইপ করবেন, তাদের হাইপ স্টার ব্যাজ দেওয়া হবে। আর সে কারণে নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের সুবিধার জন্য নতুন ফিচার যুক্ত করল ইউটিউব। আর এটি প্রথম গত বছর মেড অন ইউটিউব ইভেন্টে চালু করা হয়েছিল। আর এটি এখন ভারত, জাপান, আমেরিকা, ব্রিটেন, ইন্দোনেশিয়াসহ বিশ্বের ৩৯ দেশে চালু করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে