নিউজ ডেক্স
আরও খবর
হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”
পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭
হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা
মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া
ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা
নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা
ভারত আসতে রাজি নয়, ২৪ জুলাই ঢাকায় এসিসি সভা হবে তো?
আগামী ২৪ জুলাই ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। তবে, বাংলাদেশে এসে এসিসি সভায় যোগ দিতে রাজি নয় ভারতের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।
এরই মধ্যে তারা এসিসিকে বিষয়টি জানিয়েছে। বাংলাদেশ থেকে সভা সরিয়ে নিলে কিংবা অনলাইনে করলেই ভারত যোগ দিতে পারবে বলে জানিয়েছে।
ভারতের ‘স্পোর্টস তক’ এক প্রতিবেদনে বলেছে, ‘‘বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতা চলছে, সেই প্রেক্ষাপটে সেখানে ভ্রমণ করা উপযুক্ত নয়।
আমরা আনুষ্ঠানিকভাবে এসিসিকে জানিয়ে দিয়েছি যেন পরবর্তী বৈঠকের ভেন্যু সরিয়ে নেওয়া হয়।’’
সম্প্রতি ভারত বাংলাদেশেও দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে তাদের আসার কথা ছিল। কিন্তু, আগামী বছরের সেপ্টেম্বরে তাদের সফর পিছিয়ে গেছে।
এসিসির চেয়ারম্যান মহসীন নাকভি এসিসির সদস্যভুক্ত দেশগুলোকে এরই মধ্যে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া সভার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ওই সময়ে বাংলাদেশ-পাকিস্তান সিরিজও অনুষ্ঠিত হবে। সব ম্যাচ হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
নানা কারণে এসিসির এবারের সভাটি গুরুত্বপূর্ণ। সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ভারতে। কিন্তু, পাকিস্তান ভারত সফর করবে না; তা আগে থেকেই জানা। ফলে এই টুর্নামেন্ট হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। ৫-২১ সেপ্টেম্বর চলবে এই প্রতিযোগিতা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]