ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ২৮ – বর্ণমালা টেলিভিশন

ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ২৮

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৫ | ৬:২৬ 55 ভিউ
ভারতের তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন। সোমবার (২৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদুরাই থেকে সেনকোট্টাইগামী একটি প্রাইভেট বাস ও তেনকাসি থেকে কোভিলপট্টির উদ্দেশ্যে রওনা হওয়া আরেকটি বাস সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসই দুমড়ে-মুচড়ে যায় এবং এতে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে। স্থানীয় প্রশাসন, দমকল ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠান। একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে মাদুরাই থেকে সেনকোট্টাইগামী কেসার বাসটি বেপরোয়া গতিতে চলছিল। অতিরিক্ত গতি ও অবহেলাজনিত ড্রাইভিংয়ের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। এনডিটিভি জানিয়েছে, আহত ২৮ জনকে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃত্যু আরও বাড়তে পারে। দুর্ঘটনাটি নিয়ে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখা হচ্ছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, তেনকাসি-কাদায়ানালুর এলাকায় বাস দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর অত্যন্ত মর্মান্তিক। জেলা প্রশাসককে হাসপাতালে গিয়ে আহতদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছি। নিহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। আহতদের দ্রুত সুস্থতার জন্য সরকার তাদের পাশে রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন